বিশ্বের সবচেয়ে বড় বিজনেস ক্লাস আনছে ব্রিটিশ এয়ারওয়েজ

ফিচার ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৪:৩৫ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১৪:৩৫

আকাশপথের প্রিমিয়াম যাত্রীদের আকৃষ্ট করতে বড় ধরনের পরিবর্তন আনছে ব্রিটিশ এয়ারওয়েজ। আধুনিকায়ন করা ডাবল-ডেকার এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে বিশ্বের সবচেয়ে বড় বিজনেস ক্লাস কেবিন চালু করতে যাচ্ছে যুক্তরাজ্যের এই এয়ারলাইন। নতুন কেবিনটি বিমানের পুরো ওপরের ডেকজুড়ে বিস্তৃত থাকবে।

আইএজি এসএ-এর মালিকানাধীন ব্রিটিশ এয়ারওয়েজ লন্ডনে এক অনুষ্ঠানে জানিয়েছে, তাদের বহরে থাকা ১২টি এ৩৮০ উড়োজাহাজ পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই প্রথম আপগ্রেড করা এ৩৮০ বাণিজ্যিক ফ্লাইটে যুক্ত হওয়ার কথা রয়েছে।

নতুন বিন্যাসে ফার্স্ট ক্লাসেও পরিবর্তন আনা হচ্ছে। আসনের মধ্যবর্তী বিভাজক সরিয়ে ফেলার ব্যবস্থা থাকবে। ফলে একসঙ্গে ভ্রমণ করা যাত্রীরা চাইলে মাঝের আসন যুক্ত করে তুলনামূলক বড় ব্যক্তিগত কেবিনের সুবিধা নিতে পারবেন।

ব্রিটিশ এয়ারওয়েজের বিমানের ভেতরের অংশ (ছবি: এনডিটিভি)

তবে প্রিমিয়াম কেবিন বাড়ানোর কারণে এ৩৮০-এর মোট আসনসংখ্যা কমবে। বর্তমানে ৪৬৯টি আসন থাকা উড়োজাহাজে আধুনিকায়নের পর আসন থাকবে ৪১৭টি, অর্থাৎ কমবে প্রায় ১১ শতাংশ। এর সবচেয়ে বড় প্রভাব পড়বে ইকোনমি ক্লাসে। এই শ্রেণির আসন প্রায় ৩০ শতাংশ কমিয়ে ২১৫টিতে নামানো হবে।

ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, একটি উড়োজাহাজের নাক থেকে লেজ পর্যন্ত পরিবর্তন এনে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতার প্রায় প্রতিটি দিক উন্নত করার ক্ষেত্রে এটি এয়ারলাইনটির সবচেয়ে বড় একক বিনিয়োগ।

ডয়েলের তথ্য অনুযায়ী, প্রতিটি এ৩৮০ আধুনিকায়নে প্রায় ১০০ দিন সময় লাগবে। প্রথম সংস্কার করা উড়োজাহাজটি আগামী কয়েক মাসের মধ্যে সেবায় ফেরার কথা রয়েছে।

চার ইঞ্জিনের এ৩৮০ বহরে রাখার সিদ্ধান্ত

এ৩৮০ বহর আধুনিকায়নে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্তটি বর্তমান এভিয়েশন বাজারে কিছুটা ব্যতিক্রমী। বিশ্বের বিভিন্ন এয়ারলাইন চার ইঞ্জিনের বিশাল আকারের এ৩৮০ ধীরে ধীরে বহর থেকে সরিয়ে তুলনামূলক ছোট ও জ্বালানিসাশ্রয়ী দুই ইঞ্জিনের উড়োজাহাজের দিকে ঝুঁকছে।

তবে ব্রিটিশ এয়ারওয়েজের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণের স্লট সীমিত হওয়ায় বড় এ৩৮০-এর পরিবর্তে আরও বেশি সংখ্যক ছোট উড়োজাহাজ পরিচালনা করা সহজ নয়। এ কারণে বিদ্যমান সুপারজাম্বো উড়োজাহাজগুলোতেই বিনিয়োগ করে সেবার মান বাড়ানোর কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রিমিয়াম যাত্রীতে নজর

যুক্তরাষ্ট্র ও ইউরোপের এয়ারলাইনগুলো বর্তমানে ফার্স্ট ও বিজনেস ক্লাসের সেবা উন্নত করতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। তুলনামূলকভাবে স্বচ্ছল যাত্রীরা এয়ারলাইনগুলোর জন্য বেশি লাভজনক হওয়ায় এই শ্রেণির প্রতি আগ্রহ বাড়ছে।

ইরানে যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম বেড়ে পরিচালন ব্যয় বাড়লেও প্রিমিয়াম যাত্রীদের কাছ থেকে তুলনামূলক বেশি আয় করা সম্ভব। তাই ব্যয়বহুল হলেও উন্নত কেবিন ও ব্যক্তিগত সেবায় বিনিয়োগকে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কৌশল হিসেবে দেখছে অনেক এয়ারলাইন।

এয়ার ফ্রান্স-কে এলএমের ‘লা প্রিমিয়ের’ সম্প্রতি স্কাইট্র্যাক্সের বার্ষিক এয়ারলাইন র‌্যাংকিংয়ে বিশ্বের সেরা ফার্স্ট ক্লাসের স্বীকৃতি পেয়েছে। সেবাটি যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

অন্যদিকে ডেল্টা এয়ার লাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসও প্রিমিয়াম যাত্রীদের কেন্দ্র করে ব্যবসা সম্প্রসারণ করছে। উন্নত ফার্স্ট ও বিজনেস ক্লাস সেবার মাধ্যমে এই দুই এয়ারলাইন এভিয়েশন শিল্পের মুনাফায় বড় অবদান রাখছে।

ব্রিটিশ এয়ারওয়েজ ২০২৪ সালের নভেম্বরে এ৩৮০-এর নতুন ফার্স্ট ক্লাস আসনের পরিকল্পনা প্রকাশ করেছিল। চলতি বছরের মাঝামাঝি সময়ে নতুন সেবা চালুর পরিকল্পনা থাকলেও পরে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হয়। এখন এ৩৮০ আধুনিকায়নের মধ্য দিয়ে প্রিমিয়াম যাত্রীসেবায় আরও বড় পরিবর্তনের পথে এগোচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ।

/এমএএল/
সম্পর্কিত
উড়োজাহাজে টেক-অফ ও ল্যান্ডিংয়ের সময় আলো কমিয়ে দেওয়া হয় কেন?
বিমানে ওঠার পর মোবাইলে উড়োজাহাজ মোড চালু করতে বলা হয় কেন?
বিমানে খাবারের স্বাদ মাটির তুলনায় আলাদা লাগে কেন?
সর্বশেষ খবর
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, লাখ লাখ গ্রাহক ভোগান্তিতে
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ডাদেশ সমাজের প্রতি মেসেজ: পর্যবেক্ষণে বিচারক
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ দেখবেন যে উপায়ে
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’