৭০০ রুপিতে মুম্বাই-লোনাভলা ভিস্তাডোম সফর

ফিচার ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ০৯:৩০ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩০

পাহাড়ের গা বেয়ে নেমে আসছে ঝরনা, চারদিকে ঘন সবুজ, কোথাও মেঘে ঢাকা উপত্যকা। এমন দৃশ্য দেখতে দেখতে ট্রেনে সফর করার অভিজ্ঞতা পেতে পারেন ভারতের মুম্বাই থেকে লোনাভলা যাওয়ার পথে। বিশেষ করে বর্ষাকালে এই রেলপথের সৌন্দর্য আরও বেড়ে যায়। আর সেই অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে রয়েছে ভিস্তাডোম কোচ।

সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটর এই ট্রেনে মুম্বাই থেকে লোনাভলা সফরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তার দাবি, মাত্র ৭০০ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১৪ টাকায় এই বিলাসবহুল কোচে চড়ার সুযোগ পেয়েছেন তিনি। প্রায় আড়াই ঘণ্টার এই যাত্রায় ট্রেনের বড় বড় কাচের জানালা দিয়ে চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়।

ভিস্তাডোম কোচের অন্যতম বৈশিষ্ট্য হল ঘোরানো যায় এমন আসন। আসনগুলি ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। ফলে যেদিকে সুন্দর দৃশ্য, সেদিকে মুখ করে বসে তা উপভোগ করা সম্ভব। শীতাতপ নিয়ন্ত্রিত এই কোচে রয়েছে অতিরিক্ত মালপত্র রাখার আলাদা জায়গাও।

তবে সবচেয়ে নজরকাড়া ব্যবস্থা হল অবজারভেশন ডেক। সেখানে বসে পাহাড়, ঝরনা ও সবুজে ঘেরা উপত্যকার দৃশ্য দেখা যায়। বর্ষায় পাহাড়ের গায়ে কুয়াশা আর ঝরনার জলধারা এই সফরকে আরও মনোরম করে তোলে।

ওই কনটেন্ট ক্রিয়েটরের মতে, মুম্বাই-লোনাভলা পথে তিন থেকে চারটি ট্রেনে ভিস্তাডোম কোচের ব্যবস্থা রয়েছে। টিকিট কাটার সময় ‘ইভি’ কোচ নির্বাচন করতে হবে। তবে ট্রেন ও কোচের পরিষেবা এবং টিকিটের দাম বদলাতে পারে। তাই বুকিংয়ের আগে ভারতীয় রেলের সরকারি ওয়েবসাইটে সময়সূচি ও ভাড়ার তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

/এমএএল/
সম্পর্কিত
ওয়েলসের পাহাড়ে পাথরের মিনার, পথে পথে খনির ইতিহাস
পানি, শাপলা আর পাখির মেলায় অপূর্ব আড়িয়াল বিল
তৃতীয় শ্রেণির ছাত্রের হামলায় কেজির ছাত্রী আহত
সর্বশেষ খবর
ওয়েলসের পাহাড়ে পাথরের মিনার, পথে পথে খনির ইতিহাস
ওয়েলসের পাহাড়ে পাথরের মিনার, পথে পথে খনির ইতিহাস
এক জেলায় ৯ বাহিনীর কাছে তিন শতাধিক অবৈধ অস্ত্র, কথায় কথায় গুলি
এক জেলায় ৯ বাহিনীর কাছে তিন শতাধিক অবৈধ অস্ত্র, কথায় কথায় গুলি
বার্সেলোনার আগে যে ক্লাবে খেলতেন মেসি, সেখানেই ফেরার গুঞ্জন
বার্সেলোনার আগে যে ক্লাবে খেলতেন মেসি, সেখানেই ফেরার গুঞ্জন
‘একজন উপার্জনক্ষম বড় পরিবারে চাপা কান্না চলছে’
‘একজন উপার্জনক্ষম বড় পরিবারে চাপা কান্না চলছে’
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি