বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়ে ২০ মিনিটের যাত্রা!

ফিচার ডেস্ক
০৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫২

ট্রেন, বাস কিংবা কেবল কার নয়, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে হংকংয়ে রয়েছে অভিনব এক পরিবহণ ব্যবস্থা। নাম সেন্ট্রাল-মিড-লেভেলস এসকেলেটর। প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই চলন্ত সিঁড়ির ব্যবস্থা বিশ্বের দীর্ঘতম আচ্ছাদিত বহিরাঙ্গন এসকেলেটর সিস্টেম হিসেবে পরিচিত। দৈর্ঘ্যের নিরিখে যা দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতার প্রায় সমান।

সম্প্রতি এই এসকেলেটরে চড়ার অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন আমেরিকান ভ্লগার ক্যাটলিন। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি এখন হংকংয়ে। বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়তে চলেছি। এর দৈর্ঘ্য প্রায় বুর্জ খলিফার উচ্চতার সমান। দেখতে চাই, উপরে পৌঁছতে কত সময় লাগে। এখন দুপুর ২টো ৫১ মিনিট। উপরে পৌঁছে সময় কত হয়, দেখা যাক।’’

যাত্রা শুরু করার পরেই অবশ্য বুঝতে পারেন, উপরে পৌঁছতে বেশ খানিকটা সময় লাগবে। প্রায় ১০ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও চলন্ত সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছিলেন তিনি। ভিডিওতে ক্যাটলিন বলেন, ‘‘১০ মিনিট হয়ে গিয়েছে। এখনও এসকেলেটর দিয়ে উপরে উঠছি।’’ পথে একটি বেশ খাড়া অংশ দেখে বিস্ময়ও প্রকাশ করেন তিনি।

যাত্রাপথে হংকংয়ের পাহাড়ি এলাকা এবং আশপাশের জনবসতির মনোরম দৃশ্য নজর কাড়ে তাঁর। একের পর এক চলন্ত সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে উঠতে শহরের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান ক্যাটলিন। তবে এই দীর্ঘ যাত্রার মাঝেই একটি বিষয় তাঁকে ভাবিয়ে তোলে। উপরে ওঠার ব্যবস্থা থাকলেও নীচে নামার জন্য একই রকম এসকেলেটর নেই। রয়েছে সিঁড়ি। ফলে কী ভাবে নীচে ফিরবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।

শেষ পর্যন্ত প্রায় ২০ মিনিট পর এসকেলেটর ব্যবস্থার শেষ প্রান্তে পৌঁছন ক্যাটলিন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘অবশেষে শেষ প্রান্তে পৌঁছেছি। ২০ মিনিট পর বিশ্বের দীর্ঘতম এসকেলেটরে চড়ার অভিজ্ঞতা শেষ হলো। এবার কীভাবে নীচে ফিরব, সেটাই ভাবতে হবে!’’

শুধু যাতায়াতের মাধ্যম হিসাবেই নয়, পর্যটকদের কাছে হংকংয়ের এই এসকেলেটর একটি বিশেষ আকর্ষণ। এর দু’পাশে রয়েছে নানা রেস্তরাঁ, দোকান এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে ইচ্ছা হলে যাত্রাপথের মাঝেই নেমে আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় খাবারের স্বাদও নেওয়া যায়।

তবে এই এসকেলেটর সারা দিন একই দিকে চলে না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সময় অনুযায়ী দিক পরিবর্তন করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এটি নীচের দিকে নামে, যাতে সকালের ব্যস্ত সময়ে মানুষ সহজে কর্মস্থলে পৌঁছতে পারেন। এরপর সকাল ১০টা ২০ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত চলে উপরের দিকে। ফলে দিনের অন্য সময়ে শহরের উঁচু এলাকার দিকে যেতে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এই চলন্ত সিঁড়ি ব্যবহার করতে পারেন।

/এমএএল/
সম্পর্কিত
নর্থ নরফোকে হরিণের আনাগোনা ও তারাভরা আকাশ দেখে কাটান শরতের ছুটি
সমুদ্র-পাহাড়ের বাইরে নতুন গন্তব্যের খোঁজ, ভ্রমণে বদলাচ্ছে তরুণদের পছন্দ
জলকেলি পছন্দ করেন? উপভোগ করুন বিনামূল্যে
সর্বশেষ খবর
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
কেন নাইকির পণ্য নিষিদ্ধ করে ফতোয়া জারি করলো লিবিয়া
হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা, ধাওয়া দিলো পুলিশ
হাজিরা দিয়েই আবারও রাস্তায় নামলেন শ্রমিকরা, ধাওয়া দিলো পুলিশ
বড় পর্দায় ফিরছে নিশো-মেহজাবীন জুটি, সিনেমার নাম কী
বড় পর্দায় ফিরছে নিশো-মেহজাবীন জুটি, সিনেমার নাম কী
সর্বাধিক পঠিত
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম