বোয়িং-৭৩৭ ম্যাক্স নিচ্ছে রাশিয়ার ইউরাল এয়ারলাইনস

জার্নি ডেস্ক
০৯ জুলাই ২০১৯, ১২:৪০আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১২:৪৯

বোয়িং ম্যাক্স ৭৩৭ রুশ বিমান সংস্থা ইউরাল এয়ারলাইনস এ বছরের ডিসেম্বরে বোয়িং-৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ গ্রহণের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে তারা এই মডেলের ১৪টি আকাশযানের অর্ডার দিয়েছে। ইউরাল এয়ারলাইনসের প্রধান নির্বাহী সের্গেই স্কুরাতভের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এসব তথ্য জানিয়েছে।

গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় ও এ বছরের মার্চে ইথিওপিয়ায় একটি করে বোয়িং ম্যাক্স উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এ কারণে বিশ্বের অনেক দেশে এ মডেলের আকাশযান বন্ধ রয়েছে। মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং রয়েছে চাপের মুখে। এগুলো আবারও উড্ডয়নের আগে পাইলটদের প্রশিক্ষণ জরুরি হিসেবে দেখা হচ্ছে। 

যদিও ইউরাল এয়ারলাইনসের প্রধান নির্বাহী সের্গেই স্কুরাতভের মন্তব্য, ‘বোয়িং ম্যাক্স ভালো উড়োজাহাজ। ভুলের কারণে দুটি আকাশযান ভূপাতিত হয়েছে। তবে এই মডেলের আকাশযান সংশোধন করছে বোয়িং।’

২০১৮ সালে ১৪টি বোয়িং-৭৩৭ ম্যাক্স ৮ লিজ নেওয়ার চুক্তি করে ইউরাল এয়ারলাইনস। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২২ সালের মে মাসের মধ্যে এগুলো সরবরাহ করার কথা।

চুক্তি বাতিলের চিন্তা নেই ইঙ্গিত দিয়ে সের্গেই স্কুরাতভ বলেন, ‘বোয়িং উড়োজাহাজের কিছু সুবিধা আছে। জ্বালানি নিতে মাঝপথে বিরতি ছাড়াই ৭ ঘণ্টা ৪৫ মিনিট উড়তে পারে এই আকাশযান।’

এদিকে আগামী মাসে ইউরোপীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাস এ৩২০নিও উড়োজাহাজ গ্রহণ করতে যাচ্ছে ইউরাল এয়ারলাইনস। এ বছরের শেষ প্রান্তে একই প্রতিষ্ঠান থেকে তারা আরও চারটি আকাশযান পাবে।

সূত্র: রয়টার্স

/জেএইচ/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম