দুর্ব্যবহারের কারণে যাত্রীকে ১ লাখ ডলারেরও বেশি জরিমানা

জার্নি ডেস্ক
১৯ জুলাই ২০১৯, ১০:০০আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১০:০০

জেটটু’র উড়োজাহাজ একটি ফ্লাইটে ব্যাঘাত ঘটাতে একজন যাত্রীই যথেষ্ট! গত মাসে ব্রিটিশ বাজেট এয়ারলাইনস জেটটুর একজন নারী যাত্রী সেটাই প্রমাণ করেছিলেন। তার চরম বিরক্তিকর আচরণের কারণে একটি ফ্লাইট নির্ধারিত বিমানবন্দরে যাওয়ার আগে ফের পেছাতে হয়েছে। তুরস্কের দক্ষিণ-পশ্চিমে দালামান বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে লন্ডন স্টানস্টেড বিমানবন্দরে আসছিল বিমানটি।

ক্লোয়ি হেইন্স নামের ওই যাত্রীকে এবার ১ লাখ ৫ হাজার মার্কিন ডলারের (৮৮ লাখ ৭২ হাজার ৫০০ টাকা) একটি জরিমানার বিল ধরিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে জেটটু তাদের সব ফ্লাইটে স্থায়ীভাবে তাকে নিষিদ্ধ করেছে।

নিয়ম অনুযায়ী– মারমুখো, অভদ্র ও বিপজ্জনক আচরণের তালিকায় পড়েছে ওই যাত্রীর ব্যবহার। আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজের দরজা খোলার চেষ্টাও করেছিলেন তিনি।

জেটটু কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য যাত্রীদের সহায়তায় কেবিন ক্রু সদস্যরা ক্লোয়ি হেইন্সকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু ফ্লাইটটি ফের লন্ডন স্টানস্টেড বিমানবন্দরে ফিরিয়ে নিতে হয়েছে। এটিকে তখন পাহারা দেয় রয়েল এয়ার ফোর্সের দুটি যুদ্ধবিমান। তারা সাংকেতিক শব্দ পেয়ে তড়িঘড়ি উড়োজাহাজের দু’পাশে হাজির হয়। অবতরণের পর ২৫ বছর বয়সী ওই নারীকে আটক করে এসেক্স পুলিশ।

এক বিবৃতিতে জেটটুর প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ হিপির দাবি, এর আগে আর কোনও যাত্রীর মধ্যে তারা এমন বিরক্তিকর আচরণ দেখেননি। তিনি বলেন, ক্লোয়ি হেইন্সকে এবার তার কৃতকর্মের পরিণতি ভোগ করতে হবে। ফ্লাইট ফিরিয়ে আনার কারণে আমাদের যত খরচ হয়েছে তা পুনরুদ্ধার করতে আমরা জোরালো ভূমিকা রেখে যাবো। সব অসংযত যাত্রীর বেলায় আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। পরিবারবান্ধব বিমান সংস্থা হিসেবে বিরক্তিকর আচরণের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে চলি। কারণ এসব করে কেউ পার পেয়ে গেলে অন্যদের তাতে উদ্বুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়।’

সূত্র: সিএনএন ট্রাভেল

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম