উড়োজাহাজে হ্যান্ড ব্যাগেজ রাখার জায়গায় বিমানবালা!

জার্নি ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১২:৩৯আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১২:৪৭

উড়োজাহাজের ওভারহেডে বিমানবালা উড়োজাহাজের অভ্যন্তরে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ রাখার জন্য আলাদা জায়গা থাকে। এ অংশকে বলা হয় ওভারহেড বিন। লাগেজের পরিবর্তে এতে যদি কোনও মানুষ দেখা যায় তাহলে ভ্রমণকারীরা চমকে যেতে বাধ্য!
আমেরিকান বিমান সংস্থা সাউথওয়েস্ট এয়ারলাইনসের একজন কর্মী এমন কাজই করেছেন। ওভারহেড বিনে শুয়ে হাসিমুখে যাত্রীদের অভ্যর্থনা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহর থেকে জর্জার আটলান্টায় যাচ্ছিল ফ্লাইটটি।
ফ্লাইট অ্যাটেনড্যান্টকে ওভারহেড বিনে দেখে অন্যদের মতো চমকে যান ভেরোনিকা লয়েড নামের একজন যাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি জানান, ওই বিমানবালা প্রায় পাঁচ মিনিট লাগেজ রাখার অংশে শুয়ে ছিলেন। তিনি নেমে আসার আগে ফ্লাইটের অর্ধেক যাত্রী বিমানে উঠে পড়েন।

ভেরোনিকা লিখেছেন, ‘এটা বেশ মজার ঘটনা। ওভারহেড বিনে থেকেই বিমানবালা নিচ দিয়ে হেঁটে যাওয়া যাত্রীদের শুভেচ্ছা জানান। ফ্লাইট চলাকালীন সাউথওয়েস্ট এয়ারলাইনসের কেবিন ক্রু সদস্যদের এমন রসিকতা আমার মতো অনেককে বিনোদন দিয়েছে।’



সাউথওয়েস্ট এয়ারলাইনসকে ভাবা হয় বিশ্বের বৃহত্তম বাজেট বিমান সংস্থা। নিজেদের কর্মীদের রসবোধ ও দারুণ ব্যক্তিত্ব সুপরিচিত বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে তারা। এরই ধারাবাহিকতায় একজন বিমানবালা ওভারহেড বিনে ঢুকে যাত্রীদের আনন্দ দিয়েছেন।
তবে সাউথওয়েস্ট এয়ারলাইনস কর্তৃপক্ষের কথায়, ‘এটি কোনোভাবেই আমাদের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া নয়। সাউথওয়েস্টের ক্রুরা সবসময় যাত্রীদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে থাকে।’

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম