বিশ্বের দীর্ঘতম রুটে পরীক্ষামূলক তিনটি ফ্লাইট চালাবে কানটাস

জার্নি ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ২০:১৬আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২০:১৬

কানটাস এয়ারওয়েজের উড়োজাহাজ অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের লন্ডনে ১৯ ঘণ্টার বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে কানটাস। তার আগে পরীক্ষামূলকভাবে এটি শুরুর পরিকল্পনা আছে তাদের। এত লম্বা ভ্রমণে যাত্রী ও কেবিন ক্রুদের মধ্যে কোনও সমস্যা দেখা দেয় কিনা তা দেখতে চায় অস্ট্রেলিয়ার পতাকাবাহী এই বিমান সংস্থা

আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের মাধ্যমে পরীক্ষামূলক তিনটি ফ্লাইট পরিচালনা করবে কানটাস। প্রতিটিতে থাকবে ৪০ জন করে আরোহী। তাদের বেশিরভাগই কানটাসের কর্মী। এ কারণে এসব ফ্লাইটে সাধারণ যাত্রীদের চড়ার সুযোগ থাকছে না। 

ইউনিভার্সিটি অব সিডনির বিজ্ঞানী ও মেডিক্যাল বিশেষজ্ঞরা ফ্লাইটগুলোতে যাত্রীদের ঘুমের ধরন, খাবার ও পানীয় পানের হার, আলোর মাত্রা, শারীরিক চলন ও ইন-ফ্লাইট বিনোদন উপভোগের চিত্র পর্যবেক্ষণ করবেন। একইসঙ্গে তাদের স্বাস্থ্য পরখ করে দেখা হবে। ফ্লাইটের আগে ও পরে যাত্রীদের মেলাটোনিন হরমোনের মাত্রা রেকর্ড করতে পাইলটের সঙ্গে থাকবেন মোনাশ ইউনিভার্সিটির গবেষকরা। এছাড়া কাজ করবে অস্ট্রেলীয় সরকার সমর্থিত অ্যালার্টনেস সেফটি অ্যান্ড প্রোডাক্টিভিটি কোঅপারেটিভ রিসার্চ সেন্টার।

কানটাস এয়ারওয়েজের উড়োজাহাজ কানটাসের প্রধান নির্বাহী অ্যালান জয়েস জানান, প্রজেক্ট সানরাইজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় শহর সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেন থেকে লন্ডন ও নিউ ইয়র্কে তাদের ফ্লাইট এভিয়েশনে চূড়ান্ত অগ্রযাত্রাকে প্রতিনিধিত্ব করবে। তার মন্তব্য, বেশি দীর্ঘ যাত্রার ফ্লাইটে যাত্রী ও ক্রুদের স্বাচ্ছন্দ্য ও সুস্থতার মতো সাধারণ প্রশ্ন জড়িত।’


২০২৩ সালের শুরু থেকে সিডনি থেকে লন্ডন ও নিউ ইয়র্কে বিরতিহীন ফ্লাইট চালাতে চায় কানটাস। প্রতিটির লাগবে ১৯ ঘণ্টা। তবে বাতাসের গতি ও আবহাওয়ার ওপর তা নির্ভর করছে। ফলে এটাই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম বিরতিহীন বিমান সেবা।

সূত্র: বিবিসি, ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের