ঢাকা-বরিশালে আজ থেকে প্রতিদিন ইউএস-বাংলার ফ্লাইট

জার্নি রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকা-বরিশাল-ঢাকা রুটে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এই বিমান সংস্থার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-বরিশাল-ঢাকা রুটের ভাড়া নির্ধারণ করেছে ২ হাজার ৬৯৯ টাকা (যাওয়া কিংবা আসা) ও ৫ হাজার ৩৯৮ টাকা (যাওয়া-আসা)।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে যাবে ইউএস-বাংলার বিএস-১৭১ ফ্লাইট। দুপুর ২টা ১৫ মিনিটে এটি বরিশাল পৌঁছাবে।

বিএস-১৭২ ফ্লাইট বরিশাল বিমানবন্দর থেকে প্রতিদিন ২টা ৪৫ মিনিটে ছেড়ে আসবে। এটি ঢাকায় অবতরণ করবে বিকাল ৩টা ২০ মিনিটে।

আগে সপ্তাহে তিন দিন বরিশালে ফ্লাইট পরিচালনা করতো ইউএস-বাংলা। যাত্রী চাহিদা থাকায় এবার প্রতিদিন তাদের উড়োজাহাজ এই রুটে চলাচল করবে। 
২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। ঢাকা থেকে যশোরে যায় তাদের উদ্বোধনী ফ্লাইট। বর্তমানে ইউএস-বাংলার বহরে আছে চারটি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও তিনটি এটিআর ৭২-৬০০। 

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম