যাত্রী টয়লেটে আটকে পড়ায় বদলে গেলো উড়োজাহাজের গন্তব্য

জার্নি ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৬

ইউনাইটেড এয়ারলাইনসের উড়োজাহাজ নির্দিষ্ট কোনও গন্তব্যের উদ্দেশে রওনা দিলেও কখনও কখনও ফ্লাইট নিয়ে অন্যত্র অবতরণ করতে হয় পাইলটকে। সাধারণত প্রতিকূল আবহাওয়ার কবলে পড়লে এমন ঘটে। কিন্তু টয়লেটে একজন যাত্রী আটকে পড়ায় ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজের গতিপথ বদলে দিতে হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, ডি.সি. থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের দিকে যাচ্ছিলো ফ্লাইটটি। কিন্তু অনির্ধারিতভাবে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি নামাতে বাধ্য হয়েছেন পাইলট। গত ২৫ সেপ্টেম্বর এ ঘটনার জন্ম হয়।

জানা গেছে, উড়োজাহাজটি মাঝ আকাশে থাকার সময় একটি টয়লেটের দরজা অকেজো হয়ে যায়। এ কারণে আটকে পড়া যাত্রী সেটি খুলতে পারছিলেন না। আমেরিকান এই বিমান সংস্থার একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসিকে এসব তথ্য জানান।

ইউনাইটেড এয়ারলাইনস নিশ্চিত করেছে, বিমান অবতরণের পর ওই নারী যাত্রীকে টয়লেট থেকে মুক্ত করা হয়েছে। তবে তিনি কোনও আঘাত পাননি।

মেকানিক এসে টয়লেটের দরজা খুলতে চেষ্টা করছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন একজন যাত্রী। এতে আটকে পড়া নারী যাত্রীর উদ্দেশে একজনকে বলতে শোনা যায়, ‘দরজা খুলতে আমরা এখন কাজ চালিয়ে যাচ্ছি ম্যাডাম। অল্প সময়ের মধ্যে আপনাকে বের করে আনবো।’

আমেরিকার সিবিএস নেটওয়ার্কের মালিকানাধীন কেপিক্স-টিভিকে একই ফ্লাইটের যাত্রী জেনিফার গেটম্যান বলেন, ‘আটকে পড়া নারীকে টয়লেট থেকে বের হওয়ার পর স্বাভাবিক লেগেছে। তখন সবাই হাততালি দিয়েছে। তার জন্য সবার খারাপ লেগেছে। বিশেষ করে বিমান অবতরণের সময় তিনি টয়লেটে কী অবস্থায় ছিলেন জানি না। তবে ভদ্রমহিলা ভালো আছেন।’

১৫৫৪ নম্বর ফ্লাইটের যাত্রীরা জানান, ওই নারী একঘণ্টার মতো টয়লেটে আটকে ছিলেন। স্থানীয় সময় রাত ৮টা ৩৮ মিনিটে তাদের সানফ্রান্সিসকো পৌঁছানোর কথা ছিল। কিন্তু ডেনভারে বিমানটি নেমে যায় সন্ধ্যা ৭টা ২১ মিনিটে। এর দুই ঘণ্টা পর সানফ্রান্সিসকোর উদ্দেশে উড়ে যায় এই আকাশযান।

সূত্র: বিবিসি

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম