রেডিসন ব্লুতে দেশি-বিদেশি অতিথিদের ‘বর্ণালি বৈশাখ’ উদযাপন

জার্নি রিপোর্ট
১৪ এপ্রিল ২০১৯, ২৩:২১আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ২৩:২১

বর্ণালি বৈশাখের আয়োজন রাজধানী পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে থাকা অতিথিদের অনেকেই বিদেশি পর্যটক। এছাড়া বাঙালিও অসংখ্য। সবার মধ্যে নববর্ষের আমেজ ছড়িয়ে দিতে আজ রবিবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত হলো ‘বর্ণালি বৈশাখ’। খাঁটি বাঙালি খাবারের বুফে ও বিনোদনের অপূর্ব সম্মিলনে ১৪২৬ বাংলা সনকে স্বাগত জানানো হয়।

শিশুর মুখে বৈশাখী আবহ বৈশাখের প্রকৃত স্বাদ বাঙালি খাবারে। বুফেতে তাই ছিল ঐতিহ্যবাহী পান্তা ভাত ও সর্ষে ইলিশ থেকে শুরু করে মাটন বিরিয়ানি, চিকেন খিচুড়ি, মিক্সড ভেজিটেবল, ফুচকা, গোলাপজাম, মিষ্টি দই, পিাটিসাপটাসহ বিভিন্ন ধরনের পিঠা। হোটেলটির উৎসব মিলনায়তনে ছিল লোকজ সংগীত।

বর্ণালি বৈশাখের মঞ্চ এ আয়োজনে লক্ষণীয় ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণ। তারা কার্টুন মাস্কটের সঙ্গে খেলেছে, মঞ্চে গানের তালে নেচেছে। লাইভ ম্যাজিক শো উপভোগের পাশাপাশি হৈহুল্লোড়ে মেতেছিল সোনামনিরা। এছাড়া চিত্রশিল্পীরা ছোটদের হাতে ও মুখে সাজিয়েছে উৎসবের আবহ।

শিশুদের হাতে বৈশাখী আবহ এঁকে দিচ্ছেন চিত্রশিল্পী রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অতিথিদের জন্য ছিল বৈশাখী আনন্দ শীর্ষক রুম প্যাকেজ। সুপারিয়র রুমে এক রাত থাকলে সৌজন্য হিসেবে মিলবে সকালের নাশতা ও রাতে বুফে খাবার। এছাড়া স্পা সেবায় পাওয়া যাবে ৩০ শতাংশ ছাড়। বাংলাদেশিদের জন্য এই প্যাকেজ থাকছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

কার্টুন মাস্কটের সঙ্গে শিশুদের উল্লাস রেডিসন কর্তৃপক্ষের কথায়, “বাঙালির প্রাণের উৎসবে রঙিন হয়ে ওঠে সবার জীবন। নববর্ষ বরণে পরিবারের সদস্যদের একত্র করেছে ‘বর্ণালি বৈশাখ’। বিদেশি অতিথিরাও রঙ-বেরঙের বৈশাখী আনন্দ উপভোগ করেছেন।”

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী