লা মেরিডিয়ানে বিশ্বকাপ দেখে হংকং ভ্রমণ ও আইফোন জেতার সুযোগ

জার্নি রিপোর্ট
২৭ জুন ২০১৯, ২২:১৭আপডেট : ২৭ জুন ২০১৯, ২২:২২

লা মেরিডিয়ানের ইনফিনিটি পুল বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ক্রিকেটপ্রেমীদের জন্য র‌্যাফেল ড্র আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। পাঁচতারকা হোটেলটির পুলসাইড ক্যাফে ফ্যাবোলায় থাকছে এই জমজমাট আয়োজন। এতে খেলা উপভোগের পাশাপাশি অতিথিরা জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার।

ভাগ্যবান র‌্যাফেল ড্র বিজয়ীরা পাবেন ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের ঢাকা-হংকং-ঢাকা রুটের টিকিট। বিশেষ পুরস্কার হিসেবে ভাগ্যবান বিজয়ীরা পাবেন আইফোন টেন। এছাড়া রয়েছে আকর্ষণীয় গিফট ভাউচার। এ সুযোগ আগামী ১৪ জুলাই পর্যন্ত থাকবে। 

লা মেরিডিয়ানের ইনফিনিটি পুল ফ্যাবোলায় সর্বনিম্ন ১ হাজার ৪০০ টাকা খরচ করে যেকোনও অতিথি র‌্যাফেল ড্রতে অংশগ্রহণ করতে পারেন। রেস্তোরাঁটির সুইমিং পুলের পাশ থেকে দেখা যায় ঢাকা শহরের বিস্তৃত ও উন্মুক্ত এলাকা। এখানেই বিশাল বড় এলইডি পর্দায় উপভোগ করা যাচ্ছে ইংল্যান্ডে চলমান আইসিসি বিশ্বকাপের খেলাগুলো।

রেস্তোরাঁটির ইতালিয়ান শেফ ভল্টার বেলি স্থানীয় রসনার আদলে প্রস্তুত করেন হরেক রকম পিৎজা। এর মধ্যে রয়েছে চিকেন টিক্কা পিৎজা, স্পাইসি মাটন পিৎজাসহ অনেক কিছু।

লা মেরিডিয়ানের ইনফিনিটি পুল লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যানটিনোস এস. গ্যাভরিয়েল বলেন, ‘বড় পর্দায় বিশ্বকাপের খেলা বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স দেখার আনন্দ অন্যরকম। তাই ক্রিকেটপ্রেমীদের জন্য এই উদ্যোগ নিয়েছি আমরা। এখানে বন্ধু ও পরিবারের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে পারছেন তারা। বিশ্বকাপের টানটান উত্তেজনার মধ্যে অতিথিদের জন্য র‌্যাফেল ড্র আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক এভিয়েশন নির্ভর প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স প্রকাশিত ২০১৯ সালের বিশ্বসেরা ১০ বিমান সংস্থার তালিকায় ক্যাথে প্যাসিফিক আছে চার নম্বরে। তাই তাদের উড়োজাহাজে চড়ে হংকং ভ্রমণের অভিজ্ঞতা দারুণ হবে বলে দেওয়া যায়। 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের