প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে তিন দিনের স্প্যানিশ নাইট

জার্নি রিপোর্ট
২৩ জুলাই ২০১৯, ১৪:৫৫আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৪:৫৫

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাাঁও ঢাকা হোটেল ও গালফ এয়ার বাংলাদেশের কর্মকর্তারা ভ্রমণপ্রেমীদের কাছে স্পেন জনপ্রিয় একটি দেশ। সেখানকার ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবারের প্রতি ভোজনরসিকদের আলাদা আগ্রহ আছে। তাই এমন কিছু সুস্বাদু খাবারের পসরা নিয়ে ঢাকায় হতে যাচ্ছে স্প্যানিশ নাইট।

আগামী ২৫ জুলাই থেকে ২৭ জুলাই প্যান প্যাসিফিক সোনারগাাঁও ঢাকা হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁয় উপভোগ করা যাবে স্প্যানিশ খাবার। পাঁচতারকা হোটেলটির সঙ্গে যৌথভাবে এর আয়োজন করেছে গালফ এয়ার।

তিন দিনের স্প্যানিশ নাইটে স্পেনের সুস্বাদু ও প্রসিদ্ধ সব খাবার পরিবেশন করবেন তারকা শেফ নাদের আব্বাস আবদুলকরিম কান্নাতি। নির্বাচিত ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য একটি কিনলে একটি ফ্রি অফার থাকবে।

স্প্যানিশ নাইট আয়োজন উপলক্ষে সম্প্রতি চুক্তিস্বাক্ষর করেন প্যান প্যাসিফিক সোনারগাাঁও ঢাকা হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ ও গালফ এয়ারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হোসাইন ঘুলুম হোসাইন।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম