ঢাকা থেকে ইন্ডিগো’র ফ্লাইট চালু হচ্ছে ১ আগস্ট

জার্নি রিপোর্ট
২৪ জুলাই ২০১৮, ২০:৩৯আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২০:৫১

সংবাদ সম্মেলনে ইন্ডিগো’র চিফ কর্মাশিয়াল অফিসার উইলিয়াম বোল্টার (ছবি: চৌধুরী আকবর হোসেন) ভারতীয় বাজেট এয়ারলাইন্স ইন্ডিগো বাংলাদেশ ১ আগস্ট থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে। সপ্তাহে ঢাকা-কলকাতা রুটে সাতটি ফ্লাইট রাখবে এয়ারলাইন্সটি। মঙ্গলবার (২৪ জুলাই) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন ইন্ডিগো’র চিফ কর্মাশিয়াল অফিসার (সিসিও) উইলিয়াম বোল্টার।

জানা গেছে— বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মুম্বাইয়ের সঙ্গে সংযোগ রেখে ঢাকা-কলকাতা-ঢাকা হতে যাচ্ছে ইন্ডিগো’র নবম আন্তর্জাতিক গন্তব্য স্থান। প্রতিদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ইন্ডিগোর ফ্লাইট। এ রুটে প্রমোশনাল অফার হিসেবে ওয়ানওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯১৮ টাকা। রির্টান টিকিটের মূল্য ৭ হাজার ৮৫ টাকা।

ব্যবসায়ী ও ভ্রমণকারীদের কথা ভেবে ফ্লাইট পরিচালনা চালু করা হচ্ছে বলে জানান ইন্ডিগো’র সিসিও উইলিয়াম বোল্টার। তিনি বলেন, ‘কম খরচে ভারতে একযুগ সেবা দেওয়ার পর বাংলাদেশে যাত্রা করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। ফলে আমাদের আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে।’

২০০৫ সালে প্রতিষ্ঠিত দ্রুতবর্ধনশীল যাত্রীবহনকারী বিমান হচ্ছে ইন্ডিগো। যাত্রীদের যথাসময়ে, ঝামেলামুক্ত ও কম ভাড়ায় সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে দিল্লিভিত্তিক এই আকাশসেবা প্রতিষ্ঠান। এ বছর এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক ও ৪২টি অভ্যন্তরীণ গন্তেব্যে তারা ৪ কোটি ৬০ লাখ ভ্রমণকারীকে সেবা দিয়েছে।

এক প্রশ্নের জবাবে ইন্ডিগো’র সিসিও উইলিয়াম বোল্টার বলেন, ‘১৮৬ জন যাত্রীবহনে সক্ষম এয়ারবাস ৩২০ বিমান দিয়ে তাদেরকে আনা-নেওয়া করা হবে। প্রমোশনাল অফার পাওয়া যাবে বিমানের ৫০ শতাংশ আসনের ক্ষেত্রে। যাত্রীরা অতিরিক্ত চার্জ ছাড়া ৭ কেজি হ্যান্ডব্যাগ ও ২০ কেজি ল্যাগেজ বহন করতে পারবেন। এর বেশি ওজনের ব্যাগজে নিতে হলে তাদেরকে চার্জ দিতে হবে।

এছাড়া অন্যান্য বাজেট এয়ারলাইন্সের মতো ইন্ডিগোতে ভ্রমণের সময় বিনামূল্যে খাবার পরিবেশন করা হবে না। তবে যাত্রীরা তাদের পছন্দমতো খাবার কিনে খেতে পারবেন। এছাড়া টিকিট বুকিংয়ের সময়ও খাবার প্রিঅর্ডার করা যাবে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশে ইন্ডিগো’র জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান রেনেসাঁ এভিয়েশন সার্ভিসেস লিমিটেডের পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আব্দুর রহিম, সিনিয়র ম্যানেজার মো. মিজানুর রশিদ চৌধুরী।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম