ঘরেই উড়োজাহাজের মতো দায়িত্ব পালন বিমানবালার!

জার্নি ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ১৮:০৪আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৮:০৫

বিমানবালা ক্রিস্টেন জিলেট কানাডিয়ান বিমান সংস্থা ওয়েস্ট জেটের একজন বিমানবালা উড়োজাহাজে যাত্রীসেবায় যেসব দায়িত্ব সামলান, ইউনিফর্ম পরে ঘরেই সেগুলোর চর্চা করলেন! তার এসব কর্মকাণ্ডে বিভ্রান্ত হয়ে পড়েন স্বামী। তাদের এসব মুহূর্তের একটি ভিডিও ইউটিউবে সাড়ে ১৩ লাখ বার দেখা হয়েছে। মন্তব্য এসেছে ভুরি ভুরি।

কানাডার নিবেদিতপ্রাণ এই বিমানবালা অনলাইনে রীতিমতো ঝড় তুলেছেন বলা যায়। তার নাম ক্রিস্টেন জিলেট। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনে ঘরে আটকে থাকা অসংখ্য ফ্লাইট অ্যাটেনড্যান্টের মধ্যে তিনি একজন। তবে ডেস্কে বসে কাজ করেন না তিনি। এ কারণে চুপচাপ দায়িত্ব পালনের সুযোগ নেই তার। 

ভিডিওর শুরুতে দেখা যায়, নিজেদের অ্যাপার্টমেন্টের সোফায় বসা স্বামী জাদুশিল্পী ওয়েস বার্কারকে কোমল পানীয় পরিবেশন করেন ক্রিস্টেন জিলেট। এরপর দুই হাতে ইঙ্গিত করে ঘরের ইমার্জেন্সি ব্যালকনি দরজা দেখিয়ে দেন তিনি। সতেজ হতে গরম তোয়ালে দেওয়ার আগে সুরক্ষার জন্য ল্যাপটপ বন্ধ রাখতে বলেন এই বিমানবালা। এছাড়া দিয়েছেন বিস্কুট।

একপর্যায়ে বাথরুমে যেতে লাইনে দাঁড়াতে বলা হয় ওয়েস বার্কারকে। তখন তার মুখ থেকে বেরিয়ে আসে, ‘অ্যাপার্টমেন্টে তো কেবল আমরা দুজনই আছি!’ ক্রিস্টেন উল্টো তাকে শুনিয়ে দেন, ‘প্লিজ নিরাপত্তাজনিত কারণে এই জায়গা ফাঁকা করুন।’ স্ত্রীর এমন কর্মকাণ্ডে তার চোখেমুখে দেখা যায় বিভ্রান্তি।

ওয়েস বার্কারকে নিজেরই অ্যালকোহল ‘ডিউটি ফ্রি’ হিসেবে বিক্রির জন্য নিয়ে আসেন ক্রিস্টেন জিলেট। বোতল দেখে এই জাদুশিল্পী বলেন, ‘এটা তো আমার জন্মদিনের উপহার ছিল!’ ক্রিস্টেনের উত্তর, ‘তার মানে এখন পান করবেন না?’
সোফা থেকে তড়িঘড়ি উঠতে চাইলে বিমানবালা বলেন, ‘সরি স্যার, সিটবেল্ট বেঁধে নিন।’ এরপর ওপরে তাকালে স্বামীর চোখে পড়ে সাবধানতা অবলম্বনের স্টিকার।

পরে ক্রিস্টেন জিলেট বেডরুম থেকে ফেসটাইমে স্বামীর কাছে কল করে বলেন, ‘তোমাকে মিস করছি!’ দ্বিধাগ্রস্ত ওয়েসের প্রশ্ন, ‘অন্য রুম থেকে কেনো কল দিচ্ছো!’

সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
বড় ধরনের লোকসানের মুখে এয়ার নিউজিল্যান্ড
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
আকাশে থেকেও ইন্টারনেট! বিমানের ওয়াই-ফাই কীভাবে কাজ করে
সর্বশেষ খবর
হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’
হরমুজ মাইনমুক্ত ঘোষণা যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের দাবি ‘প্রণালি খোলা’
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
কৌতূহল থেকে ঘোরার টানে, জুলাই জাদুঘরে দর্শনার্থীরা
কৌতূহল থেকে ঘোরার টানে, জুলাই জাদুঘরে দর্শনার্থীরা
অতিথি আসছেন হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ কৌশল
অতিথি আসছেন হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ কৌশল
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?