অতিথি আসছেন হঠাৎ? দ্রুত ঘর গোছানোর সহজ কৌশল

জীবনযাপন ডেস্ক
২৮ আগস্ট ২০২৬, ১৯:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ১৯:৩০

হঠাৎ ফোন করে কেউ জানালেন, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আসছেন। এ দিকে ঘরের কোথাও পোশাক ছড়িয়ে, কোথাও জমে রয়েছে নানা জিনিস, রান্নাঘরেও কাজের চাপ। এমন পরিস্থিতিতে পুরো বাড়ি পরিষ্কার করার সময় থাকে না। কিন্তু অল্প সময়ে ঘরকে পরিপাটি দেখানো সম্ভব, যদি কাজের অগ্রাধিকার ঠিক করে নেওয়া যায়।

চোখে পড়া জিনিস দ্রতু গুছিয়ে ফেলুন (ছবি: সংগৃহীত)

আগে চোখে পড়া জায়গাগুলি গুছিয়ে নিন

অতিথি বাড়িতে ঢোকার পর যে জায়গাগুলি প্রথমে দেখতে পাবেন, সেগুলিই আগে ঠিক করুন। সোফা, সেন্টার টেবিল, প্রবেশপথ এবং বসার জায়গা থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন।

এলোমেলো পোশাক থাকলে সেগুলি আলাদা করে একটি ঝুড়ি বা নির্দিষ্ট জায়গায় রাখুন। এখনই সব জামাকাপড় ভাঁজ করার দরকার নেই। লক্ষ্য হবে ঘরটিকে পরিষ্কার ও গোছানো দেখানো।

ধুলো পরিষ্কারে বেছে নিন দ্রুত উপায়

সময় কম থাকলে পুরো বাড়ি ঘষেমেজে পরিষ্কার করার প্রয়োজন নেই। বসার ঘরের টেবিল, তাক, টিভি ইউনিট এবং দৃশ্যমান আসবাবের ওপর জমে থাকা ধুলো আগে সরান।

ভ্যাকিউম ক্লিনার থাকলে কার্পেট, সোফা ও মেঝে দ্রুত পরিষ্কার করে নিতে পারেন। কাপড় দিয়ে ধুলো মোছার সময় উপর থেকে নিচের দিকে কাজ করলে একই জায়গায় বারবার পরিষ্কার করতে হবে না।

নোংরা কাপড় ঝুড়িতে তুলে রাখুন (ছবি: সংগৃহীত)

ঘরের সাজে আনুন ছোট্ট বদল

ঘর পরিষ্কার করার পাশাপাশি সামান্য সাজসজ্জাও পরিবেশ বদলে দিতে পারে। সেন্টার টেবিলের উপর রাখা ছড়ানো জিনিস সরিয়ে একটি ট্রে ব্যবহার করতে পারেন। একটি পরিষ্কার টেবিলক্লথ, ছোট ফুলদানি বা কয়েকটি তাজা ফুলও ঘরকে অনেক বেশি পরিপাটি দেখাতে পারে। তবে অতিরিক্ত সাজসজ্জা না করাই ভালো। ফাঁকা জায়গা থাকলে ঘর বরং আরও সুন্দর দেখায়।

অতিথির ব্যবহারের বাথরুমটিতে নজর দিন

সময় অল্প হলে বাড়ির সব বাথরুম পরিষ্কার করার প্রয়োজন নেই। অতিথিরা যে বাথরুমটি ব্যবহার করবেন, সেটিকেই অগ্রাধিকার দিন।

বেসিন, কল, আয়না এবং টয়লেট সিট পরিষ্কার করে নিন। মেঝেতে জল জমে থাকলে মুছে শুকনো করে দিন। পরিষ্কার হাতমোছার তোয়ালে ও প্রয়োজনীয় সামগ্রী ঠিক জায়গায় রাখলে বাথরুমটি অনেক বেশি পরিচ্ছন্ন দেখাবে।

সুগন্ধের জন্য নিরাপদ এয়ার ফ্রেশনার বা হালকা সুগন্ধি ব্যবহার করা যেতে পারে।

রান্নাঘরের সিঙ্কে থাকা নোংরা থালা-বাসন দ্রুত পরিস্কার করে ফেলুন (ছবি: সংগৃহীত)

রান্নাঘরকে ভুলবেন না

অতিথি বাড়িতে এলে রান্নাঘরেও যাতায়াত হতে পারে। তাই সিঙ্কে জমে থাকা বাসন আগে সরিয়ে ফেলুন। সব বাসন ধোয়ার সময় না থাকলে অন্তত সেগুলি পরিষ্কার ভাবে গুছিয়ে রাখুন।

কাউন্টারটপ, রান্নার জায়গা এবং হাতলগুলিতে লেগে থাকা দাগ মুছে নিন। আবর্জনার পাত্র ভর্তি হয়ে গেলে সেটিও খালি করে দিন। রান্নাঘর পরিষ্কার দেখানোর জন্য এই কয়েকটি কাজই যথেষ্ট পার্থক্য তৈরি করতে পারে।

শেষ পাঁচ মিনিটে মেঝে ও আলো

সবশেষে বসার ঘরের মেঝেতে দ্রুত ঝাড়ু বা ভ্যাকিউম করে নিন। কোথাও দাগ থাকলে শুধু সেই জায়গাটি পরিষ্কার করুন। তারপর ঘরের আলো জ্বালিয়ে একবার চারপাশ দেখে নিন। খুব উজ্জ্বল বা কড়া আলোয় ঘরের ছোটখাটো অগোছালো অংশও বেশি চোখে পড়তে পারে। তাই সম্ভব হলে নরম, উষ্ণ আলো ব্যবহার করতে পারেন।

অল্প জিনিসেই ঘর পরিপাটি রাখুন (ছবি: সংগৃহীত)

৩০ মিনিটের ঝটপট পরিকল্পনা

সময়কে ভাগ করে নিলে কাজ আরও সহজ হবে। যেমন- প্রথম ৫ মিনিটে পোশাক ও ছড়িয়ে থাকা জিনিস সরান। পরের ১০ মিনিটে বসার ঘরের ধুলো, সোফা ও মেঝে পরিষ্কার করুন। তার পরের ৫ মিনিটে অতিথির ব্যবহারের বাথরুম গুছিয়ে নিন। এরপরের ৫ মিনিট রান্নাঘরের সিঙ্ক ও কাউন্টার পরিষ্কার করুন। শেষ ৫ মিনিট ফুল, টেবিলক্লথ, আলো ও অন্যান্য ছোটখাটো সাজ ঠিক করুন।

অতিথি আসার আগে বাড়িকে একেবারে নিখুঁত করে তোলার প্রয়োজন নেই। পরিষ্কার, গুছানো এবং স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করাই মূল কথা। তাই সময় কম থাকলে পুরো বাড়ির বদলে অতিথির চোখে পড়বে এমন জায়গাগুলিকে অগ্রাধিকার দিন।

/এমএএল/
সম্পর্কিত
ছোট বাসাকে বড় দেখাতে যেসব পদ্ধতি মেনে ঘর সাজাবেন
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
মেঝে মোছার পরও দাগ থেকে যায়? পরিষ্কারের আগে করুন এই কাজ
সর্বশেষ খবর
নেপালে বন্যায় পাহাড়ই যেভাবে বাঁচালো শত শত প্রাণ
নেপালে বন্যায় পাহাড়ই যেভাবে বাঁচালো শত শত প্রাণ
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
সমুদ্রের বুকে রাজকীয় প্রাসাদ! এক রাতের ভাড়া ২৬ লাখ, ‘আমনগতি’-তে কী আছে?
সমুদ্রের বুকে রাজকীয় প্রাসাদ! এক রাতের ভাড়া ২৬ লাখ, ‘আমনগতি’-তে কী আছে?
পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ
পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা