সিকিমে পানিবন্দি ৩০০ পর্যটক

জার্নি ডেস্ক
১৯ জুন ২০১৯, ১৯:৪২আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:৪৪

সিকিম ভারতের পাহাড়ঘেরা রাজ্য সিকিম। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে বেড়াতে যান। কিন্তু প্রবল বৃষ্টিপাতে সিকিমে সৃষ্টি হয়েছে বন্যা। বিশেষ করে রাজ্যটির উত্তরাঞ্চল এখন প্লাবিত। এ কারণে আটকা পড়েছেন প্রায় ৩০০ পর্যটক। এসব খবর নিশ্চিত করেছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।

জানা যায়, গত ১৭ জুন থেকে রাজ্যের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। এরপর সিকিমের পাশ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যা দেখা দিয়েছে। আর ভারী বৃষ্টিপাতে ৩ নম্বর বাঁধ খুলে দেওয়া হয়েছে।

দক্ষিণ সিকিমের পর্যটনবান্ধব জনপ্রিয় এলাকা লাচেন, চুংথাম, জেমু ও জিরো পয়েন্ট। বর্ষাকালেও এসব স্থানে ভিড় করেন পর্যটকরা। চুংথাম ও লাচেন যাওয়া দর্শনার্থীরাই মূলত বন্যায় আটকা পড়েছেন।

সিকিমে বন্যা এদিকে বন্যার কারণে প্রশাসন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন নদীর তীরে না যেতে সতর্ক করে দিয়েছে। এছাড়া পানিবন্দিদের সরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

/এম/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম