পর্যটন দিবসে কক্সবাজারে পরিচ্ছন্নতা কর্মসূচি ও আতশবাজি উৎসব

জার্নি রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

কক্সবাজার সমুদ্র সৈকত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি ও আতশবাজি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নেবেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ’ নামের একটি গ্রুপের প্রায় ৭০০ সদস্য। সারাদেশ থেকে আসছেন তারা।

কর্মসূচির সমন্বয়ক মুহিত রহমান চৌধুরী জানান, ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট পরিচ্ছন্ন করবেন তারা। এ আয়োজনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ অংশ নেবেন।
রাত সাড়ে ১০টায় কক্সবাজারের সিগাল মাঠে রয়েছে আতশবাজি উৎসব।

ফেসবুক গ্রুপটি সারাদেশের ২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। এর আগেও তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। এরই ধারাবাহিকতায় এবার সৈকত পরিচ্ছন্নতায় অংশ নেবেন সবাই।

মুহিত রহমান চৌধুরী বলেন, ‘কক্সবাজার পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত। তাই আমরা ২০০১ সালে যারা এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি সেইসব সমমনা বন্ধুরা কক্সবাজারে এসেছি। দিনব্যাপী কর্মসূচিতে পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি আমরা পর্যটকদের সৈকত পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করবো।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের