কক্সবাজারে পরিচ্ছন্নতা অভিযানে শতাধিক বন্ধু

কক্সবাজার প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৭

কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন করতে সমবেত হন ভ্রমণপ্রেমী বন্ধুরা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এতে অংশ নেন শতাধিক মানুষ।
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের ময়লা-আর্বজনা পরিষ্কার করেন ফেসবুকের ‘এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বাংলাদেশ’ নামের একটি গ্রুপের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সায়মুন সরওয়ার কলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফট্যানেন্ট কর্নেল (অব.) ফোরকান আহমদ।

পরিচ্ছন্নতায় অংশগ্রহণকারীদের ফুল দিয়েছে ট্যুরিস্ট পুলিশ কর্মসূচিটিকে স্বাগত জানিয়ে অংশগ্রহণকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশ। পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, ‘এ উদ্যোগ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে নিঃসন্দেহে। দেশের পর্যটন শিল্পের বিকাশে সৃষ্টি হবে পরিচ্ছন্ন পরিবেশ।’

কর্মসূচির সমন্বয়ক মুহিত রহমান চৌধুরী বলেন, ‘ফেসবুক গ্রুপটি সারাদেশের ২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। এর আগেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তারা। এরই ধারাবাহিকতায় এবার সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিলেন সবাই।

কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন করতে সমবেত হন ভ্রমণপ্রেমী বন্ধুরা মুহিত রহমান চৌধুরী বলেন, ‘কক্সবাজার পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত। তাই আমরা ২০০১ সালে যারা এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি সেইসব সমমনা বন্ধুরা কক্সবাজারে এসেছি। দিনব্যাপী কর্মসূচিতে পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি আমরা পর্যটকদের সৈকত পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করেছি।’

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী