সেন্টমার্টিনে মানতে হবে ১৪ নির্দেশনা, ছেঁড়াদ্বীপে যাওয়া মানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ২০:২১আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২০:২৩

সেন্টমার্টিনে পর্যটকদের জন্য ১৪ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ ভাঙলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদফতর।

দ্বীপের সৈকতে সব ধরনের যান্ত্রিক এবং অযান্ত্রিক যান পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও সৈকত, সমুদ্র এবং নাফ নদীতে প্লাস্টিক ফেলা নিষিদ্ধ, পশ্চিম পাশের সৈকত কোনাপাড়ার পর দক্ষিণ পাশের সৈকত গলাচিপার পর দক্ষিণ দিকে পরিভ্রমণ, দ্বীপের চারপাশে নৌভ্রমণ করা, জোয়ার ভাটা এলাকায় পাথরের ওপর দিয়ে হাঁটা, সামুদ্রিক কাছিমের ডিমপাড়ার স্থানে চলাফেরা করা, রাতে আলো জ্বালানো এবং ফ্লাশ লাইট ব্যবহার করে ছবি তোলা, সৈকতে রাতের বেলা আলো জ্বালানো, আতশবাজি পোড়ানো, সৈকতে উচ্চশব্দে গানবাজনা করা, মাইক বাজানো বারবিকিউ পার্টি করা যাবে না।

এছাড়া ছেঁড়াদ্বীপে কোনওক্রমেই ভ্রমণ এবং নোঙর করা যাবে না। প্রবাল; শামুক; ঝিনুক; সামুদ্রিক পাখি; তারামাছ; কাছিম; রাজ কাঁকড়া; সামুদ্রিক ঘাস; সামুদ্রিক শৈবাল এবং কেয়া ফল সংগ্রহ এবং ক্রয় বিক্রয় করা যাবে না। জাহাজ থেকে পাখিকে চিপস এবং কোনও রকম খাবারও খাওয়ানো যাবে না। দ্বীপে সুপেয় পানি কম থাকায় পানির অপচয় না করা এবং দ্বীপের প্রতিবেশের জন্য ক্ষতিকর কোনও কিছু করা থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়েছ।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি