পর্যটকদের বিনামূল্যে সিম কার্ড দেবে দুবাই

জার্নি ডেস্ক
১৮ জুন ২০১৯, ১৮:২৯আপডেট : ১৮ জুন ২০১৯, ১৮:২৯

দুবাই বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ এখন থেকে সহজ ও ঝামেলামুক্ত হবে। পর্যটকরা সেখানে গেলে বিনামূল্যে সিম কার্ড পাবেন। এতে ইন্টারনেট ব্যবহারের ডেটা ও ফ্রি টকটাইম যুক্ত থাকবে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিম কার্ড সংগ্রহ করা যাবে। ফলে আমিরাতে যাওয়ার পর মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের জন্য এখন আর সময়-শক্তি কোনোটাই ব্যয় করতে হবে না।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, ১৮ বছরের ওপরে ভ্রমণকারীরা ট্রান্সজিট ও ভিজিট ভিসা আর ভিসা-অন-অ্যারাইভালের ক্ষেত্রে দুবাই বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে একটি করে সিম কার্ড পাবেন। এর মেয়াদ থাকবে এক মাস। সিম কার্ড ব্যবহারকারী পর্যটক আমিরাত ছাড়ার পরপরই তা নিষ্ক্রিয় হয়ে যাবে।

দুবাই জানা গেছে, সিম কার্ডে তিন মিনিট টকটাইম ও ২০এমবি মোবাইল ডেটা পাওয়া যাবে। ভ্রমণপিপাসুরা চাইলে নিজেদের খরচে সিম কার্ডে আলাদাভাবে টকটাইম ও ডেটা নিতে পারবেন। এজন্য থাকছে তিনটি প্যাকেজ। এগুলো হলো স্মল, মিডিয়াম ও লার্জ। পর্যটকরা যেকোনও একটি বেছে নিতে পারবেন।

দুবাই বরাবরই পর্যটকবান্ধব গন্তব্য। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ ভ্রমণপিপাসু সেখানে ভিড় করে। দুবাই ট্যুরিজমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের প্রথম তিন মাসে সাড়ে ৪৭ লাখ পর্যটক শহরটিতে বেড়াতে যায়। এর মধ্যে ভারতীয়রা সবচেয়ে বেশি।

দুবাই বিমানবন্দর ২০২৫ সালের মধ্যে বছরে ২ কোটি ৩০ লাখ থেকে আড়াই কোটি পর্যটক পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুবাই। এজন্য বেশকিছু সুযোগ-সুবিধা বাস্তবায়ন করা হচ্ছে। একইসঙ্গে পর্যটন বাজারের পরিধি বৃদ্ধির জন্য প্রচারণা চালাচ্ছে গোটা আমিরাত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের