ভ্রমণপিপাসুদের ভিড়ে মুখর পাহাড়বে‌ষ্টিত বান্দরবান

মো. নজরুল ইসলাম (টিটু), বান্দরবান
১৬ আগস্ট ২০১৯, ১৭:১৪আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৭:১৮

ঈদে বান্দরবানে ভ্রমণপ্রেমীরা সবুজ পাহাড় আর নীল আকাশের মিতালী দেখ‌তে প্রকৃতিপ্রেমীরা বেড়াতে এসেছেন পার্বত্য জেলা বান্দরবানে। ঈদের ছুটিতে তাদের ভিড়ে মুখর হয়ে উঠে‌ছে এখানকার বিভিন্ন পর্যটন স্পট। দে‌শের বি‌ভিন্ন প্রান্ত থে‌কে আসা ভ্রমণপ্রেমীরা ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করছেন।

পাহাড়বে‌ষ্টিত পর্যটন নগরী বান্দরবানে রয়েছে নীলাচল, নীল‌গি‌রি, মেঘলা, শৈলপ্রপাত, নাফাকুম, চিম্বুক, বগালেক, রিজুক ঝরনা, বড় পাথর, স্বর্ণ ম‌ন্দির, বনপ্রপাত, প্রা‌ন্তি লেকসহ নানান পর্যটন স্পট। এগুলো দেখতে দেশ-বিদেশের বি‌ভিন্ন প্রান্ত থেকে ঈদ ও ছু‌টির দিনে ভিড় করেন হাজারও ভ্রমণপিপাসু। এবারের ঈদুল আজহা উপলক্ষেও একই চিত্র।

ঢাকার বাসিন্দা রা‌সেল জোবা‌য়ের বাংলা ট্রিবিউনকে ব‌লেন, ‘চাক‌রি নিয়ে ব্যস্ত থাকায় ইচ্ছে থাক‌লেও সবসময় বেড়া‌নো সম্ভব হয় নান। এবারের ঈদে লম্বা ছু‌টি পেয়ে তাই বান্দরবানে এলাম। এখানকার আবহাওয়া, প‌রি‌বেশ ও মনোমুগ্ধকর দৃশ্য মন‌কে স‌তেজ ক‌রে তো‌লে।’

ঈদে বান্দরবানে ভ্রমণপ্রেমীরা স্বামীর সঙ্গে এখা‌নে বেড়া‌তে এসে‌ছেন না‌বিলা জাহান। তার কথায়, ‘শু‌নে‌ছিলাম বান্দরবা‌নের পর্যটন কেন্দ্রগু‌লো খুব সুন্দর। সত্যিই তাই! চোখে না দেখ‌লে বোঝা যাবে না এখানকার স্পটগুলো কত্তো সুন্দর।’

মেঘলা, নীলাচল, নীলগি‌রিসহ বেশ ক‌য়েক‌টি পর্যটন কেন্দ্র ঘু‌রে দেখেছেন ভ্রমণপিপাসু রোমানা আক্তার। তার অভিব্যক্তিতে, ‘বান্দরবানের সবকিছুই বেশ সুন্দর। এসব পর্যটন স্পট দেখ‌লেই মন জু‌ড়ি‌য়ে যায়।’

ঈদে বান্দরবানে ভ্রমণপ্রেমীরা এদিকে প্রতিটি পর্যটন কে‌ন্দ্রে পর্যটক‌দের জন্য নেওয়া হ‌য়ে‌ছে বাড়‌তি নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, পার্বত্য জেলা হলেও এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেক মজবুত। ঈদ উপলক্ষে আসা পর্যটকদের নিরাপত্তা দিতে পুলিশের পক্ষ থে‌কে নেওয়া হয়ে‌ছে বাড়তি সর্তকতা।

এবারের ঈদের ভ্রমণ সবার জন্য আনন্দময় হ‌বে, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে