পোল্যান্ডে চালু হচ্ছে বিশ্বের গভীরতম পুল

জার্নি ডেস্ক
০৪ এপ্রিল ২০১৯, ২৩:০০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ২৩:৪০

ডিপস্পট পুলের গ্রাফিক উপস্থাপনা সাঁতারুরা ভেসে বেড়াচ্ছেন পুলে, জলের ভেতরে দাঁড়িয়ে গা না ভিজিয়েই তা দেখছেন দর্শনার্থীরা! এমন চিত্র এতদিন ছিল কল্পনা। এবার তা রূপ নিচ্ছে বাস্তবে।

পোল্যান্ডে এ বছর চালু হবে বিশ্বের গভীরতম সুইমিং পুল। এর নিচে থাকবে সুড়ঙ্গ। এর মাধ্যমে ১৪৮ ফুট (৪৫ মিটার) নিচে নামার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

ডিপস্পট পুলের গ্রাফিক উপস্থাপনা পুলে থাকবে আট হাজার ঘনমিটার জল। এই সংখ্যা অলিম্পিক গেমসে ব্যবহৃত ২৫ মিটার গভীর পুলে গড়ে যত জল থাকে তার চেয়ে ২৭ গুণ বেশি। এটি চালু হলে কেমন দেখাবে সেই গ্রাফিক উপস্থাপনা প্রকাশিত হয়েছে।

ডিপস্পট পুলের নির্মাণ কাজ চলছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশো থেকে ৩০ মাইল দূরে মস্তানফ শহরে ‘ডিপস্পট’ নামের পুলটির নির্মাণ কাজ চলছে। এর কাঠামো মজবুত রাখতে ব্যবহৃত হচ্ছে ১ হাজার ১০০ টন স্টিল।

ডিপস্পট পুলের নির্মাণ কাজ চলছে পেশাদার স্কুবা ডাইভার হতে প্রশিক্ষণ নেওয়া যাবে সেখানে। ডিজাইনাররা বলছেন, আনাড়ি ও অভিজ্ঞ ডুবুরি উভয়ের জন্য এটি মানানসই মনে হবে।

ডিপস্পট পুলের গ্রাফিক উপস্থাপনা মজার বিষয় হলো, শরীর না ভিজিয়েও পুলটির সুযোগ-সুবিধা উপভোগ করা যাবে। একটি সুড়ঙ্গের মাধ্যমে নামা যাবে জলের নিচেও! একইসঙ্গে পুলের অভ্যন্তরে কনফারেন্স রুম ও রেস্তোরাঁ থেকে সব দেখতে পারবেন দর্শনার্থীরা। নীল জলরাশি উপভোগের মতো জুতসই কক্ষসহ হোটেলও থাকবে।

ওয়াই-ফোর্টি ডিপ জয় ডিপস্পট চালু হলে ইতালির ভেনিসের কাছে মন্টেগ্রোটো টার্মে অবস্থিত হোটেল টার্ম মিলেপিনিতে ২০১৪ সালের ৫ জুন চালু হওয়া ‘ওয়াই-ফোর্টি ডিপ জয়’ গভীরতম পুলের শীর্ষস্থান থেকে নিচে নেমে যাবে। এটি ডিজাইন করেছিলেন স্থপতি ইমানুয়েল বোয়ারেতো। এরও আগে রেকর্ডটি ছিল সুইজারল্যান্ডের ব্রাসেলসে অবস্থিত নেমো থার্টি থ্রি ডাইভিং সেন্টারের দখলে। 

ব্লু অ্যাবিস পুলের নির্মাণ কাজ চলছে এদিকে সব পরিকল্পনা ঠিক থাকলে ২০২০ সালে ব্রিটেনে চালু হতে যাচ্ছে ডিপস্পটের চেয়েও গভীরতম পুল। ইংল্যান্ডের কোলচেস্টার শহরে এখন তৈরি হচ্ছে ১৬৪ ফুট (৫০ মিটার) গভীর ‘ব্লু অ্যাবিস’। এর ব্যবস্থাপনা পরিচালক জন ভাইকারস জানান, বাণিজ্যিক নভোচারীদের প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা হবে এতে। এছাড়া থাকবে মানুষের শারীরিক সক্ষমতা বাড়ানোর পারফর্ম্যান্স ভিত্তিক সহায়তা কেন্দ্র।
১৪৮ ফুট কতটা গভীর

* ব্রাজিলের রিও ডি জানেইরোর বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমারের উচ্চতা ১২৫ ফুট। ডিপস্পটের গভীরতার দৈর্ঘ্য এর চেয়েও বেশি।

* গড় উচ্চতার ২৭ জন মানুষ একজন অন্যের ওপরে দাঁড়ালে যতটা উঁচু হবে ডিপস্পট তত উঁচু।
* যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্ট্যাচু অব লিবার্টির মোট আকার বেদী বাদে ৩০৫ ফুট। ডিপস্পটের আয়তন এর প্রায় অর্ধেক।
সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম