১০০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ভেসে এলো জোয়ারে

জার্নি ডেস্ক
২৪ এপ্রিল ২০১৯, ১৭:৩০আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৭:৩৭

জাহাজের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সার্ফ সিটি শহরের সৈকতে ১০০ বছরের পুরনো একটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার হলো। জোয়ারের ফলে এগুলো তীরে এসে পড়েছে বলে সার্ফ সিটি শহর কর্তৃপক্ষের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার (২২ এপ্রিল) দুপুরে এই ঘোষণা দেওয়া হয়।

উইলিয়াম এইচ. সামনারের জাহাজটির অংশবিশেষের দেখা মেলে প্রাচীন বার্নাকেল বিলস জেটির ১৫০ গজ উত্তরে। ধারণা করা হচ্ছে, সার্ফ সিটি সৈকতে পাওয়া অংশগুলো জাহাজের ভেতরের খোল। নৌকা ভ্রমণকারীদের নিরাপত্তার কথা ভেবে সেগুলো সরিয়ে নিয়েছে কোস্টগার্ড। আইন অনুযায়ী এসব অংশ সংরক্ষণে রাখা হবে।

সিএনএন অনুমোদিত ডব্লিউইসিটি টিভি জানিয়েছে, ১৯১৯ সালে মেহগনি কাঠ ও ফসফেট পাথর নিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে নর্থ ক্যারোলাইনায় ডুবে যায় এই জাহাজ। তবে ১০০ বছর আগে কী কারণে এটি ডুবে গিয়েছিল তা এখনও রহস্য।

ওয়েক্ট টিভি জানায়, ১৮৯১ সালে দুই বা ততোধিক মাস্তুল সমৃদ্ধ পালতোলা জাহাজটি নির্মাণ করা হয়। এর প্রধান মাস্তুলের চেয়ে অগ্রভাগের মাস্তুল আকারে ছোট।

১৯১৯ সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জাহাজ ডুবে যাওয়ার পর এর ক্যাপ্টেন আর.ই. কোচরান আত্মহত্যা করেন। এটি ছিল অধিনায়ক হিসেবে তার প্রথম যাত্রা। 

সূত্র: সিএনএন

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ