৫০ কেজি সোনায় তৈরি দেবী দুর্গার প্রতিমা, খরচ ২০ কোটি রুপি!

জার্নি ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ১৩:৪০আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৩:৪৭

৫০ কেজি সোনা দিয়ে বানানো দেবী দুর্গার প্রতিমা ভারত জুড়ে উদযাপিত হচ্ছে দুর্গাপূজা। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।

এবারও বিভিন্ন ধরনের দেবী দুর্গার প্রতিমা দেখা গেছে সারাভারতে। এর মধ্যে কলকাতায় ১৩ ফুট লম্বা একটি প্রতিমা তৈরিতে ব্যবহার হয়েছে প্রায় ৫০ কেজি সোনা! এটি দেখতে অনেকে শিয়ালদহ এলাকার সন্তোষ মিত্র স্কয়ারের মণ্ডপে ভিড় করেছেন।

জানা গেছে, দেবী দুর্গার প্রতিমাটি তৈরিতে প্রায় ২৫০ জন শ্রমিক তিন মাস ধরে দিনরাত কাজ করেছেন। এজন্য ব্যয় হয়েছে ২০ কোটি রুপি! তাদের পরিশ্রম বৃথা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এর কথা ফলাওভাবে প্রচার করছে। 
দেবী দুর্গার দু’পাশে লক্ষ্মী, স্বরস্বতী, গনেশ ও কার্তিকের মূর্তি দেখা গেছে। এগুলো তৈরিতে ব্যবহার হয়েছে রৌপ্য। সোনা ও কাচের কারুকাজে সাজানো মণ্ডপটির ইন্টেরিয়র ডিজাইন ছিল জয়পুরের শীষমহলের মতো। 

কলকাতায় দুর্গাপূজাই সবচেয়ে আকর্ষণীয় ও বৃহত্তম উৎসব। বিপুল উৎসাহ-উদ্দীপনায় পূজা উদযাপন করছেন পশ্চিমবঙ্গবাসী।

শিয়ালদহ এলাকার সন্তোষ মিত্র স্কয়ারের মণ্ডপে দেবী দুর্গা পূজা আয়োজকরা এর আগেও প্রতিমা তৈরিতে সোনা ব্যবহার করেছেন। ২০১৭ সালে সোনার শাড়িতে মোড়ানো হয় দেবী দুর্গাকে। এটি ডিজাইন করেন অগ্নিমিত্রা পল। 

নয়াদিল্লি ভিত্তিক বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) পূজা কমিউনিটির একজন সদস্য বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে চাই, যন্ত্র দিয়ে সোনার প্রতিমা গড়া যায় না। মানুষই একমাত্র এটি পারে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে