রাজধানীর সবুজবাগ থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৬:২১আপডেট : ১৯ মে ২০১৬, ১৬:২৪

লাশ উদ্ধার রাজধানীর সবুজবাগের একটি ঝিল থেকে রিসাতুল ইসলাম সিয়াম (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়  স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) নুরে আলম এ তথ্য জানান।
সিয়াম  মতিঝিল মডেল হাইস্কুলের বাসাবো শাখার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম হামিদুল ইসলাম।
সিয়ামের মামা জাহাঙ্গীর হোসেন জানান, সে বুধবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে খুঁজে না পেয়ে, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আরও পড়তে পারেন: বিএনপির সব স্তরের কমিটি চূড়ান্ত, এ মাসেই ঘোষণা!

সবুজ বাগ থানার এসআই আব্দুর সাত্তার, একটি ঝিলে ভাসমান লাশ ভাসতে থাকার খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। পরে সিয়ামের স্বজনরা লাশ শনাক্ত করেন। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
তবে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

/এআইবি/জেইউ/এনএস/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম