আমার অবস্থাও সাত খুনের মতো হতে পারে: শ্যামল কান্তি ভক্ত

জাকিয়া আহমেদ
২০ মে ২০১৬, ১৬:৫২ আপডেট : ২০ মে ২০১৬, ১৭:০৫

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শ্যামল কান্তি ভক্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রধান শিক্ষক হিসেবে স্বপদে বহাল করা হলেও নারায়ণগঞ্জে থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ মানেই ওসমান পরিবার। যেকোনও মুহূর্তেই আমার ওপর হামলা হতে পারে। আমার অবস্থাও সাত খুন ঘটনার মতো হতে পারে।’ শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাংলা ট্রিবিউনকে তিনি এমন আশঙ্কার কথা বলেন।
এর আগে দুপুর ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য শ্যামল কান্তি ভক্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। স্বেচ্ছায় ঢাকা মেডিক্যালে এসেছেন কিনা—এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘‘আমি নিজের ইচ্ছায় আসিনি। আমাকে হাসপাতাল থেকে জানানো হয়েছে, ‘আপনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বদলি করা হচ্ছে।’’
শিক্ষা মন্ত্রণালয় তাকে চাকরিতে বহাল রাখায় তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও সালাম। সেলিম ওসমান ছাড়া দেশবাসীকে কোটি কোটি সালাম।’ মাধ্যমিক ও শিক্ষা (মাওশি) বোর্ডের তদন্ত কমিটির ফল বিষয়ে তিনি বলেন, ‘আমি বিচার পাব কি না, জানি না। যদি আমি সৎ কর্ম করে থাকি, যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা না হয়, তাহলে আমি বিচার পাব।’
আরও পড়তে পারেন: আমার গালে থাপ্পড় মেরেছেন সেলিম ওসমান: শ্যামল কান্তি ভক্ত

তদন্তে এমপি সেলিম ওসমানের সংশ্লিষ্টতা না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি সাধারণ শিক্ষক, রাজনীতিবিদ নই। এ প্রসঙ্গে আমার বলার কিছু নেই। তবে যেই ছাত্রকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, সেই ছাত্র স্বীকার করেছে আমি ধর্ম সম্পর্কে কিছু বলেনি। তার জবানবন্দি আমি তদন্ত কমিটির কাছে চেয়েছিলাম। তবে সেটা আমাকে দেওয়া হয়নি।’

/এনএস/এসটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন