রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ০০:৪২আপডেট : ১৬ জুন ২০১৬, ০০:৪৪

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তার নাম মো. রাসেল (২৫)। তিনি সালসাবিল পরিবহনের হেলপার। বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগের ঝাউচরের শাহজাহান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই  বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাসেলের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। তিনি ঢাকার হাজারীবাগের কালীনগরে ভাড়া বাড়িতে থাকতেন।
এসআই  বাচ্চু মিয়া জানান, রাত ৯ টার দিকে শাহজাহান মার্কেটের সামনে এক সন্ত্রাসী রাসেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা রাসেলকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এসআই  আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: ‘জামায়াত কর্মী’ হিসেবে আটক শ্রমিক লীগ সদস্য মুক্তি পেলেন

/এআইবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের