জঙ্গি হামলার আশঙ্কায় কারাগারগুলোয় বিশেষ নিরাপত্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৬, ২১:০২আপডেট : ২৬ জুন ২০১৬, ০৩:০২





ঢাকা কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের সবকটি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কড়াকড়ি থাকবে বলে জানিয়েছেন কারা উপ-মহাপরিদর্শক আবিদ হাসান।
কারা উপমহাপরিদর্শক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি কারাগারে আমরা কারারক্ষী দ্বিগুণ বৃদ্ধি করেছি। কারা ফটকেও অস্ত্রধারী কারারক্ষী বাড়ানো হয়েছে। সাক্ষাতের সময় যথার্থ তল্লাশি করা হচ্ছে। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্যবস্থা থাকবে। তবে কোনও নির্দিষ্ট কারাগারে নাশকতার হুমকি নেই।
আসামিদের আদলতে নেওয়া আসার ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানান আবিদ হাসান।
সম্প্রতি দেশে চলমান বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১৩ হাজারেরও বেশি আসামি দেশের ৬৮ টি কারাগারে রয়েছে। ধারণক্ষমতার বাইরে অন্তত তিনগুণ বন্দি বর্তমানে দেশের কারাগারগুলোতে রয়েছে। সেক্ষেত্রে কোনও ধরনের গোলযোগ বা অপ্রীতিকর ঘটনা যেন কারাগারের ভেতরে না ঘটে, সেদিকেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
গত সপ্তাহে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে মোবাইলে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছিল দুর্বৃত্তরা। ওই হুমকির এক সপ্তাহের মাথায় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
/এআরআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান