ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ১৪:১৯আপডেট : ২৯ জুন ২০১৬, ১৪:১৯

ছিনতাই রাজধানীর ভাটারা থানাধীন সাঈদনগর বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ভাটারা থানার নূরের চালা এলাকায় থাকতেন এবং সেখানের একটি ওয়ার্কশপে কাজ করতেন।

জাহাঙ্গীর হোসেন কিশোরগঞ্জের তানজু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুন) ভোরে তার মৃত্যু হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইদনগর বালুর মাঠে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে তাকে ফেলে চলে যায়। পরে সেখান থেকে আলম নামের এক সহকর্মী তাকে উদ্ধার করে স্থানীয় শাহবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বুধবার ভোর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখান থেকে মরদেহ তার বাসায় নিয়ে যাওয়া হয়। পরে ভাটারা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।

ভাটারা থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে দুপুরে লাশ ঢামেক মর্গে পাঠানো হয়। পুলিশ ছিনতাইকারীদের ধরার চেষ্টা করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন- 

পাসপোর্ট খাত দুর্নীতির শীর্ষে: টিআইবি

ভারত ফিরছে সনু

/জেইউ/এসএনএইচ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম