রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও হকারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার দুপুরে এই ঘটনায় ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে হকার ও চাঁদাবাজরা পুলিশের ওপর চড়াও হয়। এ সময় উভয়পক্ষে বেশ কিছু সময় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হকারদের ছোড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি আনোয়ার হোসেন আরও জানান, পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনার সময় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন যান চলাচল ও পরিস্থতি স্বাভাবিক রয়েছে।
ওসি জানান, মুক্তিযোদ্ধা মার্কেটসহ আশপাশের মার্কেটগুলোর সামনে অসংখ্য হকার বসে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে অসুবিধা হয়। রমজানে তাদের কথা চিন্তা করেই হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। হকার উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।
/জেইউ/এনএস/
আরওপড়ুন: বাংলাদেশি হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট এবার দেশেই নেওয়া হবে








