বাংলাদেশি হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট এবার দেশেই নেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ০৯:০০আপডেট : ২৯ জুন ২০১৬, ০৯:২২

বাংলাদেশি হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট এবার দেশেই নেওয়া হবে

এ বছর বাংলাদেশি হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট দেশেই নেওয়া হবে। এছাড়া হজযাত্রীদের হজ ফ্লাইট শিডিউল নির্ধারণ, বিমান টিকেট সরবরাহ এবং সৌদি আরবে তাদের মালামাল ও লাগেজ সিটি চেক ইনসহ হজ ফ্লাইট অপারেশন সম্পন্ন করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

হজ ব্যবস্থাপনাকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, দফতর ও সংস্থাসমূহের আন্তঃমন্ত্রণালয়ের সভায় এসব কথা বলা হয়।

হজযাত্রীদের জন্য এবার লঞ্চ বা স্টিমার স্টেশনে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হবে। ট্রেন, লঞ্চ ও স্টিমার স্টেশনে আগত হজযাত্রীদের লাগেজ পরিবহনে এবং ট্রেনে/লঞ্চে আরোহণ ও অবতরণে সহযোগিতা করা হবে। হজ মৌসুমে হজক্যাম্পে ব্যাংক বুথ স্থাপন করাসহ হজযাত্রীদের জন্য বৈদেশিক মুদ্রা সরবরাহ ও এনডোর্সমেন্টের ব্যবস্থা করা হবে।

সভায় ধর্মমন্ত্রী বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সরকারের একটি অগ্রাধিকার বিষয়। সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সুন্দর করা সম্ভব।

সভায় জানানো হয়, সৌদি আরবে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক দল ও চিকিৎসা সহায়তা দল পাঠাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর হতে চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স ও ব্রাদারদের তালিকা পাওয়া গেছে। এছাড়া হজ্জক্যাম্পে সার্বক্ষণিক ডাক্তার ও অন্যান্য জনবলসহ অ্যাম্বুলেন্স নিয়োজিত রাখা হবে। সব জেলায় হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা/টিকা প্রদান কেন্দ্র ও স্বাস্থ্যসনদ পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে।

এ ছাড়াও হজযাত্রীদের জন্য সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, সদরঘাট, কমলাপুর, গুলিস্তান, মতিঝিল হতে বিমানবন্দর পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হবে। খবর বাসস।

/এসটি/

অারও পড়তে পারেন: 

বিষণ্ন, বিপর্যস্ত বাবুল আক্তার

খুনিদের ভাড়া করে পুলিশের সোর্স মুছা, তার গুলিতেই মিতু খুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী