লঞ্চের কেবিনে কিশোরীকে গলা কেটে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১৮:৪৪আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৮:৪৯

ফাইল ছবি সদরঘাট পল্টুনে নোঙর করা ঈগল-৩ লঞ্চের একটি কেবিনে পারুল (১৫) নামে এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আল-মামুন (২৩) নামে এক তরুণকে আটক করা হয়েছে।
বুধবার বিকাল সোয়া ৪টার দিকে এই ঘটনা ঘটে। সদরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পটুয়াখালী যাওয়ার কথা বলে ঈগল-৩ লঞ্চে একটি ডাবল কেবিন ভাড়া করে আল-মামুন। সে অগ্রিম তিনশ’ টাকা পরিশোধ করে। এ সময় তার সঙ্গে ওই কিশোরী ছিল। ৪টার দিকে তারা লঞ্চে ওঠে। এর কিছুক্ষণ পর কেবিন থেকে রক্ত বের হতে দেখে কেবিন বয় আল-মামুনকে দরজা খুলতে বলেন। দরজা খুলতে রাজি না হওয়ায় লঞ্চের স্টাফরা মিলে দরজা খুলে মামুনকে আটকে ফেলে। তারা দেখতে পান ওই কিশোরীর গলা কেটে বালিশচাপা দিয়ে রাখা হয়েছে। মেয়েটির বাড়ি কেরানীগঞ্জের আগানগর এলাকায়। মামুন জানিয়েছে, সে কবি নজরুল কলেজ পড়ে। তার গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটা এলাকায়।
এসআই জানান, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন আসছে। আলামত সংগ্রহ করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থলে নৌ-পুলিশ ও র‌্যাব রয়েছে। মামুনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বুধবার দুপুরে একটি অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান লঞ্চের নিরাপত্তায় সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিলেন।

/এআরআর/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম