কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম ২৬’: যেভাবে সফল পুলিশ

জামাল উদ্দিন
২৭ জুলাই ২০১৬, ০৪:০৮আপডেট : ২৭ জুলাই ২০১৬, ০৬:৪৭





জঙ্গি আস্তানায় অভিযান রাজধানীর কল্যাণপুরে জঙ্গিরা আস্তানা গেড়েছে। বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে তাদের। এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। কিন্তু ঠিক কোন বাড়িতে ও মেসে ওই জঙ্গিরা অবস্থান করছিল, তার সন্ধান পাচ্ছিলেন না তারা। গুলশান ও শোলাকিয়ার হামলার তিক্ত অভিজ্ঞতাও ভুলতে পারছিলেন না পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। তাই গত কয়েকদিন কল্যাণপুরসহ আশে-পাশের এলাকার বিভিন্ন বাসা-বাড়ি ও মেসে তল্লাশি অভিযান চালিয়ে আসছিলেন গোয়েন্দারা। সেই তল্লাশি অভিযান চালাতে গিয়েই কল্যাণপুরে দুর্ধর্ষ জঙ্গিদের মুখোমুখি হয়ে পড়ে পুলিশ। আর অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়েই পুলিশ জঙ্গিবিরোধী এই অভিযান ‘অপারেশন স্টর্ম ২৬’ সফল করে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন পুলিশ ও গোয়েন্দারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ওই এলাকার বিভিন্ন বাসা-বাড়ি ও মেসে অভিযান চালিয়ে আসছিল। কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না তারা। পিয়াস নামের স্থানীয় এক ছাত্রলীগ নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, তারাও দিনে-রাতে পুলিশের নিয়মিত অভিযানে সহযোগিতা করেছেন। কিন্তু কোথাও জঙ্গি আস্তানার সন্ধান পাচ্ছিলেন না। সোমবার রাতের অভিযানেও তিনি পুলিশকে সহযোগিতা করেছেন।
পুলিশ কর্মকর্তারা জানান, দেশব্যাপী জঙ্গি-সন্ত্রাসবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তারা কল্যাণপুরে অভিযান চালান। সৌভাগ্যক্রমে তারা জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে যান। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারা অভিযান চালানোর পরিকল্পনা করেন। ফলে এত ঘনবসতি এলাকায়ও সাধারণ মানুষ ও পুলিশের কোনও ক্ষতি হয়নি।
পুলিশের আইজি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১১টার দিকে পুলিশ কল্যাণপুর এলাকায় অভিযান শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়ির সামনে যাওয়ার পরপরই জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে। কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পুলিশ প্রাণে বেঁচে যায়। এরপরই পুলিশ নিশ্চিত হয় যে, সেখানে জঙ্গিরা অবস্থান করছে। পরে পুলিশ কর্মকর্তারা অভিযানের পরিকল্পনা করেন।
আইজিপি এ কে এম শহীদুল হক সাংবাদিকদের আরও বলেন, দুর্ধর্ষ জঙ্গিবিরোধী এ অভিযানে আবারও প্রমাণিত হয়েছে পুলিশ জঙ্গি দমনে সক্ষম। এ অভিযানে ডিএমপির বিশেষায়িত টিম সোয়াট-এরও প্রশংসা করেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানার বিষয়ে নিশ্চিত হওয়ার পরই মিরপুর ক্রাইম ডিভিশন, কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনার জন্য গঠন করা হয় ‘অপারেশন স্টর্ম ২৬’ নামের একটি দল। তারাই সকাল ৫টা ৫০ মিনিটের সময় অভিযান শুরু করে। শেষ করে ৬টা ৫০ মিনিটে। এক ঘন্টার অপারেশনে নয় জঙ্গি নিহত হয়।
ডিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার ও বোম ডিসপোজাল ইউনিটের প্রধান মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কল্যাণপুরে জঙ্গিরা আস্তানা গেড়েছে। তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। কিন্তু ঠিক কোনস্থানে তাদের আস্তানাটি ছিল সেটি শনাক্ত করতে পারছিলেন না। সোমবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই তারা ৫৩ নম্বর বাড়িতে থাকা মেসে তল্লাশি চালাতে। কিন্তু জঙ্গিরা মনে করেছিল তাদেরই ধরতে গেছে পুলিশ। এরপরই তারা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারে। এরপরই তারা নিশ্চিত হন সেখানে জঙ্গি আস্তানা রয়েছে। পরে তারা অভিযান পরিচালনার বিভিন্ন দিক নিয়ে পরিকল্পনা করেন। একইসঙ্গে ওই বাড়ির চারদিকেই পুলিশ দ্রুত অবস্থান নেয়। যেন জঙ্গিরা পালাতে না পারে। তিনি জানান, ঘনবসতি এলাকায় যেন সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের ক্ষতি না হয়, সেই দিকটাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। জঙ্গিদের জীবিত ধরার ব্যাপারেও তাদের জোর প্রচেষ্টা ছিল। কিন্তু জঙ্গিরা বারবারই তাদের আক্রমণ করার চেষ্টা করেছিল।

 আরও পড়তে পারেন: 

এক ঘণ্টার অপারেশন স্টর্ম-২৬

অপারেশনের আগে কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ


/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম