অপারেশনের আগে কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ

উদিসা ইসলাম
২৬ জুলাই ২০১৬, ১১:০৮আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:২৫

অপারেশনের আগে কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ
রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বরে রোডের জাহাজ বিল্ডিং অভিযান চালানোর পূর্বে এলাকাটির বেশ কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় মেসের ভাড়াটিয়াদের কাগজপত্র দেখে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কল্যাণপুরের ৫ ও ৬ নম্বর রোডে বেশ কয়েকটি মেস রয়েছে। মঙ্গলবার রাতে এ দুটি রোডের বেশ কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ। একাধিক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, মঙ্গলবার রাতে অন্তত ৫-৬ টি মেসে অভিযান চালায় পুলিশ। এ সময় তারা মেসের সদস্যদের জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র দেখতে চায়।

১৬-১৭ নম্বর বাসার বিপ্লব নামের একজন জানান, পুলিশ রাতে তাদের বাসায় যায়। তিনি জানান, তার পাশের ফ্ল্যাটে কয়েকজন আফ্রিকান নাগরিক বাস করেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে চলে যায়।

জাহাজ বিল্ডিংয়ের উল্টো পাশের ভবনের কেয়ারটেকার জানান, তাদের ভবনেও কয়েকটি মেস রয়েছে। রাতে পুলিশ এসে মেসের সদস্যাদের জিজ্ঞাসাবাদ করে ও কাগজপত্র দেখে চলে যায়।

কেয়ার টেকার বলেন, আমাদের বাসা থেকে কাগজপত্র দেখে পুলিশ চলে যায়। পরে রাত ১২টার দিকে ৮ নম্বর রোড দিয়ে পুলিশ সংখ্যক পুলিশকে আসতে দেখি। এরপর জাহাজ বিল্ডিং থেকে গোলাগুলি শুরু হয়। এ সময় ওই বাসা থেকে ‘আল্লাহু আকবর’ ও ‘আমরা মরতে এসেছি’- বলে চিৎকার শোনা যায়।

কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা  ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান এই খবর নিশ্চিত করেছেন।  জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
অপারেশনের আগে কয়েকটি মেসে অভিযান চালায় পুলিশ র‌্যাব-পুলিশের অন্তত এক হাজার সদস্য অংশ নেন অভিযানে। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভবন ও তার আশেপাশের এলাকা ঘিরে রেখেছিল পুলিশ।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা  ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

এ সম্পর্কিত আরও খবর-

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু, মুহুর্মূহু গুলির শব্দ

অপারেশন স্টর্ম-২৬: কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

‘আমরা খুব বিপদে আছি, শুধু গুলি আর গুলি’

পুলিশের ওপর হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ

জঙ্গিদের গায়ে ছিলো কালো পোশাক, হাতে ছিল ছোরা: আইজিপি

ভবনটিতে যা আছে

আটক দুই জঙ্গির একজন যা বললেন

নির্ঘুম রাত কাটালেন কল্যাণপুর ৫ নম্বর রোডের বাসিন্দারা

এবার সরাসরি সম্প্রচার করেনি টেলিভিশন চ্যানেলগুলো

এক ঘণ্টার অপারেশন স্টর্ম-২৬

ছবি: সাজ্জাদ

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের