অপারেশন স্টর্ম-২৬: মামলা সিটিতে, তামিম চৌধুরীসহ ৯ জঙ্গিকে খুঁজছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ২১:৪৬আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২৩:০৪





অপারেশন স্টর্ম ২৬ কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাটি মিরপুর থানা পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এই মামলার এজাহারভুক্ত শীর্ষ জঙ্গি নেতা বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরীসহ ৯ জঙ্গিকে খুঁজছে পুলিশ। তাদের ধরতে পুলিশ ঢাকা ও ঢাকার বাইরে একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, মামলাটি আনুষ্ঠানিকভাবে কাউন্টার টেররিজমের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, একই সঙ্গে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা করছে।
কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি ভগ্নাংশ সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর সঙ্গে জড়িত বলে তারা প্রমাণ পেয়েছেন। এই ভগ্নাংশটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের অনুসারী। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম আহম্মেদ চৌধুরী এই অংশটির শীর্ষ নেতাদের একজন। সে আগে কানাডায় থাকতো। বছর দুয়েক আগে সে দেশে আসে। এরপর সে ইসলামিক স্টেট বা আইএসের হয়ে জঙ্গি কার্যক্রম শুরু করে। মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে উচ্চ শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের তরুণদের টার্গেট করে তাদের মোটিভেট করে দলে ভেরাত। এমনকি দেশীয় জঙ্গিদের আন্তর্জাতিক যোগাযোগের মধ্যস্থাকারী হিসেবেও সে কাজ করেছে।
তামিম চৌধুরী কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা জানান, কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে জীবিত অবস্থায় যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, তামিম চৌধুরীসহ আরও ৭ জন তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতো। তারাই তাদের অর্থ ও অস্ত্রের যোগান দিয়ে জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ করে। এছাড়া ইকবাল নামে অন্য এক পলাতক জঙ্গি তাদের সঙ্গেই ওই আস্তানায় অবস্থান করতো। পুলিশ তামিম চৌধুরী ছাড়াও ইকবাল, রিপন, খালিদ, মামুন, মানিক, জোনায়েদ খান, বাদল ও আজাদুল ওরফে কবিরাজকে ধরতে অভিযান চালাচ্ছে। ইকবাল বাদে অন্য সদস্যরা জেএমবির এই ভগ্নাংশের মধ্যম ও উচ্চ সারির নেতা বলে তথ্য পেয়েছেন তারা।
সিটির কর্মকর্তারা জানান, তাদের কাছে তথ্য রয়েছে রাজধানীর ভেতরেই জঙ্গিদের আরও একাধিক আস্তানা রয়েছে। পলাতক জঙ্গিরা এসব আস্তানায় আত্মগোপন করে থাকতে পারে। একারণে প্রত্যেক রাতেই রাজধানীর বিভিন্ন এলাকার মেস বাসাগুলোতে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রাজাবাজার এলাকার মেসগুলোতে তল্লাশি করা হয়। এর আগে কল্যাণুপুরের ঘটনার পর মোহাম্ম দপুরের নবোদয় হাউজিং এলাকার মেসগুলোতেও অভিযান চালায় পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের তাজ মঞ্জিলে অভিযান চালিয়ে একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। জঙ্গিরা পুলিশকে প্রতিরোধ করলে রাত শেষে ভোর ৫ টা ৫১ মিনিটে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতের নেতৃত্বে এক ঘণ্টার অভিযান চালানো হয়। এতে আস্তানায় ৯ জঙ্গি নিহত হয়। এছাড়া পালিয়ে যাওয়ার সময় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে একজনকে আহত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। অন্য একজন পালিয়ে যায়। নিহত ৯ জঙ্গির মধ্যে ৮ জনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তারা হলো- দিনাজপুরের আব্দুল্লাহ ওরফে মোতালেব, টাঙ্গাইলের আবু হাকিম ওরফে নাইম, ঢাকা ধানমণ্ডির তাজ-উল-রাশিক, গুলশানের আকিফুজ্জামান, সাতক্ষীরা মতিয়ার রহমান, নোয়াখালীর জোবায়ের হোসেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার সাজাদ রউফ ওরফে অর্ক ও রংপুরের রায়হান কবির ওরফে তারেক। নিহত অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় মিরপুর থানার পরিদর্শক শাহজালাল আলম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে দশ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন: 

অপারেশন স্টর্ম-২৬: কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা


/এনএল/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান