‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে পুলিশকে বোমা মারে জঙ্গিরা

নুরুজ্জামান লাবু
২৬ জুলাই ২০১৬, ০৫:২৩ আপডেট : ২৬ জুলাই ২০১৬, ২০:৩৮





অভিযানে অংশ নেওয়া পুলিশ ও তাদের গাড়ি রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করলে জঙ্গিরা ‌‌‌‌‘আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে পুলিশকে প্রতিহত করা শুরু করে। তারা পুলিশের ওপর গুলি ও হাত বোমা নিক্ষেপ করে। পুলিশ পাল্টা গুলি চালালে এক জঙ্গি গুলিবিদ্ধ হয়।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর থানা পুলিশ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিলে কল্যাণপুরের মেস বাসায় জঙ্গিবিরোধী তল্লাশী শুরু করেন। কল্যাণপুরের ৬ নম্বর রোড থেকে তল্লাশী শুরু হয়। কয়েকটি মেসে অভিযান চালিয়ে তারা ৫ নম্বর রোডে আসেন। এই রোডে জাহাজ বিল্ডিং খ্যাত ৫ নম্বর বাসায় অভিযান শুরু করে পুলিশ।
ভবনটির দোতলায় বাড়িওয়ালা থাকেন। তৃতীয় তলায় ফ্যামিলি ও ব্যাচেলররা থাকেন। ৪র্থ ও পঞ্চম তলায় চারটি করে ইউনিটের প্রত্যেকটাই মেস হিসেবে ভাড়া দেওয়া।
জানা যায়, পুলিশ যখন তৃতীয় তলায় উঠে তখন পঞ্চম তলা থেকে জঙ্গিরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রতিরোধ শুরু করে। তারা গুলি ও হাত বোমা নিক্ষেপ করে পুলিশকে লক্ষ্য করে। পুলিশও এসময় পাল্টা গুলি চালায়। এতে একজন সন্দেহভাজন জঙ্গি গুলিবিদ্ধ হন। জঙ্গিদের আরেকজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
আটক জঙ্গির বরাত দিয়ে একজন পুলিশ কর্মকর্তা জানান, মেসে ওরা ১১ জন থাকত। ভেতরে ভারী অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। এখন ভেতরে আরও ৯ জন রয়েছে।ওই বাসার একজন ভাড়াটিয়ার নাম শাহীন। তিনি তার বাবা জহুর আলীর সঙ্গে ফোনে কথা বলেন। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, পুলিশ ভবনের তিন তলায় অবস্থান নিয়েছে।


শাহীন আরও জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। হঠাৎ করে তিনি জানতে পারেন তাদের ভবনে জঙ্গি অভিযান চলছে। তাদের ভবনের ৫ তলায় যে জঙ্গি রয়েছে তা তারা আগে জানতেন না।
এনএল/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিক সাহেবরা মাদকের টাকা না পেলে লিখছেন, পুলিশ অকার্যকর: আইজিপি
সাংবাদিক সাহেবরা মাদকের টাকা না পেলে লিখছেন, পুলিশ অকার্যকর: আইজিপি
৫ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে মনিটরিং টিম গঠনের নির্দেশ
৫ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে মনিটরিং টিম গঠনের নির্দেশ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার