নতুন ঠিকানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরা

আমানুর রহমান রনি
২৯ জুলাই ২০১৬, ২২:৫৩আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২৩:১১

কেরানীগঞ্জে নতুন কারাগার পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে কারাবন্দিদের কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে রাত ৯টা ৫০ মিনিটের টাইম শিডিউলে কারাগার থেকে সব বন্দিকে স্থানান্তর করা হয়। কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

কর্নেল ইকবাল হাসান  জানান, ১৬ ঘণ্টার টাইম শিডিউলের মধ্যেই কারাগারে ৬ হাজার ৪০০ বন্দির সবাইকেই স্থানান্তর করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, এপিবিএন, ফায়ার সার্ভিস, গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দ্রুত বন্দিদের স্থানান্তর করা সম্ভব হয়েছে। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।

নতুন কারাগারে গিয়ে বন্দিরা সন্তুষ্ট হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এখন পুরনো কারাগারে আর কোনও বন্দি নেই। মোট ১৯টি ট্রিপে বন্দিদের স্থানান্তর করা হয়। এতে ২৫টি প্রিজন ভ্যান ও আটটি বাস ব্যবহার করা হয় বলেও জানান কারা মহাপরিদর্শক।

এর আগে, বন্দিদের স্থানান্তরের সময় যাত্রাপথেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় রুটের নিয়মিত গাড়ি চলাচল বন্ধ রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছিল।

 উল্লেখ্য, কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে সাড়ে পাঁচ হাজার বন্দি ধারণ ক্ষমতার এ নতুন কারাগার গত ১০ এপ্রিল  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।

আরও পড়তে পারেন: পুরনো কারাগারে এখন যা হবে

/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম