বাড্ডার চার খুনের মামলায় ছয় আসামি রিমান্ডে

আদালত সংবাদদাতা
২৮ আগস্ট ২০১৬, ১৮:৫২আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:৫৪

প্রতীকী ছবি রাজধানীর বাড্ডায় চার খুনের মামলায় গ্রেফতার হওয়া ছয় আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক এ অনুমতি দেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা এসআই মাসুম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচিত এ হত্যা মামলার ছয় আসামিকে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, হারুনুর রশিদ জুয়েল, মোজাহিদুল ইসলাম, সাফায়েত উল্লাহ, রাহাত হোসেন কাব্য, ইকবাল আহম্মেদ ও শাহ পরান হোসেন রাজু। রবিবার আদালতে কাছে প্রত্যেকের ১০দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ফজলুল করিম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক প্রত্যেক আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

অপরদিকে অস্ত্র আইনের আরেকটি মামলায় আসামি জুয়েল ও মোজাহিদুলের ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের  ১৩ আগস্ট বাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বাড্ডার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা ও ব্যবসায়ী ফিরোজ আহমেদ মানিক। একই ঘটনায় গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামা চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। সর্বশেষ ২৩ আগস্ট মৃত্যু হয় স্থানীয় যুবলীগ নেতা আবদুস সালামের।

/এসআইটি/এআরএল/

আরও পড়ুন: 

টাইগারদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক