যে কারণে বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চেয়েছিলেন এএসআই

জামাল উদ্দিন
০১ সেপ্টেম্বর ২০১৬, ২১:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১০:৪২

আইন-আদালত পাসপোর্ট ভেরিফিকেশন রিপোর্ট দিতে বিচারপতির স্ত্রীর কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি ও মিথ্যা পরিচয় দেওয়ার কারণেই ফেঁসে যান পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত এএসআই সাদেকুল ইসলাম। এ ঘটনায় হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার হোসনে আরা আকতার বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। এর আগে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সাদেকুল ইসলামের নির্দেশে  পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা দায়েরের পর শাহবাগ থানা পুলিশ তাকে আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। আগামী ৬ সেপ্টেম্বর হাইকোর্টে একই বেঞ্জে এ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য রয়েছে।

মামলার এজাহারে বাদী হোসনে আরা এজাহারে উল্লেখ করেন, ‘বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের কন্যা লাবিনা তাহের ও তাবিনা তাহেরের আবেদন করা পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের গত ২৩ আগস্ট বিচারপতির ধানমণ্ডির ৭/এ -এর বাসায় যান এএসআই সাদেকুল ইসলাম। কিন্তু সেখানে গিয়ে পুলিশের এসআই সালাম হিসেবে তিনি নিজেকে পরিচয় দেন। পরে ভেরিফিকেশনের জন্য জনপ্রতি এক হাজার টাকা করে দুই হাজার টাকা দাবি করেন। কিন্তু বিচারপতির স্ত্রী ডা. সাবরিনা বুঝতে না পেরে তাকে রিকশা ভাড়া ও চা খাওয়ার জন্য কিছু বখশিস দিতে চান। কিন্তু এএসআই সাদেকুল ইসলাম তা নিতে অস্বীকার করে বলেন, দুই হাজার টাকা না দিলে পুলিশ ভেরিফিকেশন হবে না।’

মামলার এজাহার থেকে জানা যায়, ডা. সাবরিনা তাৎক্ষণিকভাবে সুপ্রিম কোর্টে অবস্থানরত তার স্বামী বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানকে বিষয়টি জানান। তখন তিনি এএসআই সাদেকুল ইসলামকে তার বাসা ত্যাগ করতে নির্দেশ দেন। পরে তিনি এএসআই সাদেকুল ইসলামকে হাইকোর্টের ৬ নম্বর কোর্টে ৩১ আগস্ট সকাল সাড়ে ১০টার মধ্যে হাজির করতে এসবি’র অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দেন।

আদালতে হাজির করার পরও এএসআই সাদেকুল ইসলাম ঘুষ দাবির কথা অস্বীকার করে নিজেকে এসআই সালাম হিসেবে পরিচয় দেন। তাই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এএসআই সাদেকুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬০-এর ধারা ১৬১ এবং প্রযোজ্য অন্য কোনও আইনে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত হাইকোর্টের স্পেশাল অফিসার হোসনে আরাকে নির্দেশ দেন। এরপরই তিনি এ এস আই সাদেকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে এজাহারে উল্লেখ করেন। হাইকোর্টের ৬ নম্বর কোর্টের ৩১ আগস্ট-২০১৬ এর সুয়োমোটো রুলের (নং ০৮/২০১৬) নির্দেশনা অনুযায়ী বাদী এ মামলা দায়ের করেন

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক ৩১ আগস্ট বুধবার রাত ১০টা ১৫ মিনিটে দণ্ডবিধির ৪১৯ ও ১৬১ ধারায় এবং দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় এ মামলা রেকর্ড করেন।

ওসি আবু বকর বাংলা ট্রিবিউনকে জানান, ‘আদালতের নির্দেশে এএসআই সাদেকুল ইসলামকে এ মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ব্যাপারে আদালত যে নির্দেশ দেবেন, সেই অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ চেয়ে ফাঁসলেন এএসআই

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী