চট্টগ্রাম বন্দর এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ।
সোমবার দুপুরে বন্দর এলাকার পুলিশ ফাঁড়িতে রাখা র্যাবের জব্দ করা ট্রাকের চালকের আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এ হেরোইন জব্দ করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদুল ইসলাম জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সপ্তাহখানেক আগে মাদক দ্রব্যসহ জব্দ করা একটি ট্রাক থেকে এক কেজি হেরোইন জব্দ করা হয়েছে। তিনি জানান, র্যাবের বের জব্দ করা ট্রাকটি মধ্যম হালিশহরের পুলিশ ফাঁড়িতে রাখা হয়। ওই ট্রাকের চালকের আসনের নিচ থেকে এক কেজি হেরোইন জব্দ করা হয়েছে। এ হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। সহকারী কমিশনার জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।
/এবি/
আরও পড়ুন
‘নদী দখল-দূষণে সরকারি দলের লোকেরা জড়িত’
কারাগারের জায়গায় জাদুঘর-পার্ক, অন্য কিছু নয়








