সানজিদা হত্যায় অভিযুক্ত স্বামী সালাউদ্দিন কুষ্টিয়ায় গ্রেফতার

আমানুর রহমান রনি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:১৫

পুলিশের হাতে গ্রেফতার সালাউদ্দিন ওরফে সালামিন রাজধানীর শাহআলীতে সানজিদা আক্তার (২৪) হত্যার দেড়মাস পর কুষ্টিয়া থেকে তার স্বামী সালাউদ্দিন ওরফে সালামিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে শাহআলী থানা পুলিশের একটি দল পাঁচদিন চেষ্টার পর কুষ্টিয়া সদর থানার বদরপুর ব্রাক অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৯ জুলাই রাতে শাহআলীর এ ব্লকের ৪ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় সানজিদাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সালাউদ্দিন। এরপর প্রতিবেশিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। পরদিন মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের বড়ভাই জিল্লুর রহমান শাহআলী থানায় একটি মামলা করেন।

ওসি আনোয়ার হোসেন বলেন, ‘প্রযুক্তি ব্যবহার করে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’

মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সানজিদার গ্রামের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার কালিশংকরপুরে। সালাউদ্দিনের বাড়ি একই এলাকার। তার বাবার নাম মঙ্গল মোল্লা। ঘটনার সাত মাস আগে তারা একে অপরকে পছন্দ করে পরিবারের অমতে বিয়ে করেন। পরবর্তী সময়ে সানজিদার পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে নানা বিষয়ে সালাউদ্দিনের সঙ্গে সানজিদার দ্বন্দ্ব হয়। সানজিদাকে সে বিভিন্নভাবে সন্দেহ করত। কারণ সানজিদা ডিগ্রি পাস ছিল।’

সালামিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মনোজ কুমার বলেন, ‘সালামিন একটি ফলের দোকানের কর্মচারি ছিল। সে ভাবত, সানজিদার অন্যকারও সঙ্গে সম্পর্ক আছে। এই কারণে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

মনোজ কুমার বলেন, ‘ঘটনার পর থেকেই সে বিভিন্ন জেলায় অবস্থান করেছিল। আমরা প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গত ১ সেপ্টেম্বর তার অবস্থান নিশ্চিত হয়ে আমরা ঢাকা থেকে কুষ্টিয়ায় যাই। সোমবার দুপুরে বদরপুরে তার অবস্থান নিশ্চিত হই। এরপর সেখানে গিয়ে ব্রাক অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করি।’

নিহত সানজিদার পাশের বাড়ির একটি ফ্ল্যাটের বাসিন্দা নূরজাহান বেগম ঘটনার দিন জানান, রাতে সানজিদা চিৎকার করতে করতে ফ্ল্যাট থেকে বের হয়ে সবাইকে বলতে থাকে, তার স্বামী তাকে কুপিয়ে পালিয়ে গেছে। তার পেট, পিঠসহ সারা শরীরে জখমের চিহ্ন ছিল।

নিহতের ভাই জিল্লুর রহমান বলেন, ‘৫ থেকে ৬ মাস আগে সানজিদাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে সালামিন। তার কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় সে কৌশলে সানজিদার সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাকে বিয়ে করে। বিয়ের পর থেকে সানজিদাকে সালামিন বিভিন্নভাবে নির্যাতন করত।’

/এআরআর/এআরএল/

আরও পড়ুন: 

ঈদের ছুটি টানা ৬ দিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম