অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানী থেকে আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:৪৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৬







রাজধানীতে প্রতারক চক্রের দুজনকে আটক করেছে সিআইডি নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানী থেকে দুই প্রতারককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আটকরা হলেন, মিরাজ হোসেন তুষার (২৮) ও রিপন মিয়া (২৮)।

মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ইত্তেফাক মোড় থেকে এ দুজনকে আটক করা হয়।

সিআইডির ঢাকা মহানগর উত্তরের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিনহাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কিছুদিন আগে শতাধিক ব্যক্তিকে আরএফএল কোম্পানির ভুয়া নিয়োগপত্র দেয় প্রতারক চক্র। তখনই বিষয়টি জানাজানি হয়।’

মিনাহাজুল ইসলাম বলেন, ‘প্রতারক চক্রের সদস্যরা চাকরি দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা করে আমানত হিসেবে জমা নিতো। এরপর নিয়োগপ্রাপ্তদের কাজের সুবিধার্থে মাঠপর্যায়ে যাতে কাজ করতে পারে, সে জন্য মোটরসাইকেল দেওয়ার কথা বলে আরও ২০ হাজার টাকা নিতো। এসব অভিযোগ পাওয়ার পরই এই চক্রটিকে আইনের আওতায় আনতে সিআইডি কাজ শুরু করে।’


মিনাহাজুল ইসলাম আরও বলেন, ‘চক্রটি গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং আরএফএল কোম্পনিতে কর্মী নিয়োগের কথা বলে দেশের জাতীয় দৈনিকগুলোসহ চাকরির পত্রিকায় বিজ্ঞাপন দিতো। আটকরা এ চক্রের মধ্যমসারির কর্মী। তাদের পুরো চক্রের সব সদস্যকে এখনও আটক করা যায়নি।’

এডিসি বলেন, ‘এরা চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে রঙিন মানি রিসিট দিতো, যাতে তাদের অনৈতিক কাজে কেউ যেন সন্দেহ না করে।’

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান সিআইডির ঢাকা মহানগর উত্তরের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মিনহাজুল।

/এআরআর/এবি/

আরও পড়ুন
আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করতে চায় এফবিআই

স্মার্টকার্ডে থাকছে যেসব সুবিধা

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম