পুলিশের অভিযানে ৩ নারী জঙ্গি গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২২:১৩

আজিমপুরের জঙ্গি আস্তানায় অভিযানে পুলিশের গুলিতে তিন নারী জঙ্গি আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে তারা আহত হয়। আহতদের মধ্যে মিরপুরে নিহত জঙ্গি মেজর জাহিদুল ইসলাম ওরফে মেজর মুরাদের স্ত্রী জেবুন্নাহার রয়েছে।

ঢামেকে নিয়ে আসা গুলিবিদ্ধ তিন নারী জঙ্গি অপর দুই আহত নারী জঙ্গি হলো- সাহেলা ও শারমিন (২৫)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই বাড়ির দরজায় পুলিশ কড়া নাড়তেই ২ নারী পুলিশের চোখে মরিচের গুড়ো ছুঁড়ে মারে। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালানোর সময় তিন নারী জঙ্গি গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে দুই সহযোগীসহ শারমিন (২৫) নামে এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

/জেএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম