আজিমপুরে জঙ্গি আস্তানায় অভিযান, ৫ পুলিশ আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৩৬

আজিমপুরের জঙ্গি আস্তানায় অভিযান চালোনোর সময় জঙ্গিদের ছোঁড়া বিস্ফোরক ও ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে আজিমপুর এলাকার বিজিবি ১ নম্বর গেট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেকে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যরা আহত পুলিশ সদস্যরা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্য বলে জানা গেছে। তারা হলেন- মাহতাব, জহিরুদ্দিন, রামচন্দ্র বিশ্বাস, লাভলু ও শাজাহান আলী। ঢামেকে তাদের চিকিৎসা চলছে।

রমনা জোনের গোয়েন্দা পুলিশের সদস্য লাভলু জানান, আমাকে জঙ্গিরা ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে।

প্রসঙ্গত, আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে দুই সহযোগীসহ শারমিন (২৫) নামে এক জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। অভিযানে এক জঙ্গি নিহত হয়েছেন। কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম