রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭

ট্রেনে কাটা রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।
ঢাকার কমলাপুরের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই ছাত্রীর নাম নূরি জান্নাত মিতু (২৬)। তিনি মিরপুর বাংলা কলেজের গণিত বিভাগের ছাত্রী ছিলেন।
ওসি আব্দুল মজিদ জানান, খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ভোর ৬টার দিকে জামালপুরের কমিউনিটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ফোনে কথা বলতে বলতে সে ট্রেনের নিচে কাটা পড়ে।
আত্মীয়দের বরাত নিয়ে পুলিশ জানায়, ওই ছাত্রীর স্বামীর নাম জাহাঙ্গীর আলম। পাবনার ফরিদপুরে পাঁচগাঙ্গুলি গ্রামে তাদের বাড়ি। বর্তমানে তারা খিলক্ষেতের মধ্যপাড়ায় থাকতেন। তার আত্মীয়রা জানিয়েছে সম্প্রতি সে পরীক্ষায় এক সাবজেক্টে রেজাল্ট খারাপ করেছিল।
পুলিশ আরও জানায়, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
/এআইবি/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম