কমলাপুর রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৪:১৯আপডেট : ০৮ মে ২০২৪, ১৪:২০

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. হায়দার আলী (৫৭)। বুধবার (৮ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) ফারুক হোসেন এ তথ্য জানান।

পাবনার ভাঙ্গুরা উপজেলার এলআর পাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে হায়দার আলী।

এএসআই ফারুক হোসেন বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর ৮ নম্বর প্ল্যাটফর্ম শহরতলীর সামনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘মৃত ব্যক্তি মুন্সিগঞ্জে একটি খাবার হোটেলে চাকরি করতেন বলে জানা গেছে। তার কাছে ট্রেনের টিকিট ছিল। গ্রামের বাড়ি পাবনা থেকে ট্রেনে সকালে কমলাপুর রেলস্টেশনে নামেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। মৃতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের