নিরাময় কেন্দ্র থেকে পালাতে গিয়ে এক মাদকাসক্ত নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১১:০৯

লাশ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ী থানার ধোলাইপাড়ের একটি  মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে পালানোর সময় এক ব্যক্তির নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)।
বৃহস্পতিবার রাতে ধোলাইপাড়ের সুন্দর জীবন নামে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে পালানোর সময় পাঁচতলা থেকে পড়ে জাকির নিহত হন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধোলাইপাড়ের লাইফ লাইন হাসপাতালের চার ও পাঁচ তলায় সুন্দর জীবন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন চার মাদকসেবী মিলে রুমের এসি সরিয়ে সেখান দিয়ে পালিয়ে যাওয়ার সময় জাকির পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরান নামে এক মাদকসেবী পালিয়ে গেছে। তাকে পাওয়া যায়নি।
তিনি বলেন, মাদকাসক্ত জাকিরকে তার পরিবার গত ২৮ সেপ্টম্বর ওই চিকিৎসা কেন্দ্র ভর্তি করেছিল। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি  ফেনসিডিলে আসক্তি ছিল।
মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

/এআরআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের