হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে রাজধানী থেকে ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৬, ১৩:৫২আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ১৪:০৯

চট্টগ্রামভিত্তিক জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে মঞ্জুর এলাহী নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছর চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একাধিক মামলার আসামিও তিনি। মঞ্জুর-এলাহী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‌্যাব) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ বাংলা ট্রিবিউনকে জানান, ব্যবসায়ী মঞ্জুর এলাহী ২০১৪ সালে ইসলামী ব্যাংকের উত্তরা শাখা থেকে হামজা ব্রিগেডের ডন মাসুদের অ্যাকাউন্টে চার লাখ ২০ হাজার টাকা এবং ৮০ হাজার টাকা নগদ পাঠিয়েছিল। হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইন ও বাঁশখালী থানার অস্ত্র আইনে দায়ের করা দুটি মামলার  চার্জশিটভুক্ত আসামি। তার বাড়ি চট্টগ্রামের সন্দীপে। তিনি গার্মেন্টস অ্যাসেসরিজের ব্যবসা করেন।

বাঁশখালীর জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধার মামলায় গত ২০ মার্চ চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ হামজা ব্রিগেডের ২৮ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ওই মামলায় তিনি অভিযুক্ত আসামি। এছাড়াও হাটহাজারী থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায় অভিযুক্ত ৮৩ আসামির একজন তিনি।

/জেইউ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের