জবিতে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের নমুনাসহ আটক ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৬, ২১:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ২১:০১

আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ সেশনের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের নমুনাসহ ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের আশপাশ থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, প্রথমে প্রশ্নপত্রের নমুনাসহ ক্যাম্পাসে প্রবেশ করার সময় এক পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিকাল তিনটায় কনফিডেন্স বিসিএস কোচিং সেন্টারে অভিযান চালিয়ে একজন ও ক্যাম্পাসের আশেপাশে মোবাইলে প্রশ্নপত্রের নমুনাসহ আরও ২ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- কনফিডেন্স কোচিং জবি ক্যাম্পাস শাখার পরিচালক রনি। অপর দুইজন জবি ছাত্রলীগ নেতা বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থী ও তাদের নাম-পরিচয় জানা যায়নি। কোতয়ালি থানার সহকারী কমিশনার (এসি) শাহেন শাহ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসের আশেপাশেই তারা প্রশ্নপত্রের নমুনা নিয়ে ঘোরাঘুরি করছিল। তখন তাদের আটক করা হয়। এদের মধ্যে একজনকে পোগজ স্কুলের ফটক থেকে আটক করা হয়। তাদের পুলিশে দেওয়া হয়েছে।’

/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান