মানবতাবিরোধী অপরাধ: কারাবন্দি সোলায়মান মোল্লার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ০২:৩৮আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ০২:৪০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সোলায়মান মোল্লা (৯০) মারা গেছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ও কারারক্ষী জাকারিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোলায়মান মোল্লার বাড়ি শরিয়তপুর সদরের কাশিপুর এলাকায়। বাবা মৃত চান মোল্লা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ১৮২২২/১৫। তার বিচারকাজ চলছিল।

কারারক্ষীরা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোলায়মান মোল্লা। তাকে রাত পৌনে দুইটার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম